logo
প্রবাসের খবর

আবুধাবিতে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির বার্ষিক কাউন্সিল

মাহবুব সরকার, আবুধাবি থেকে১৪ সেপ্টেম্বর ২০২৫
Copied!
আবুধাবিতে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির বার্ষিক কাউন্সিল

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের (সংযুক্ত আরব আমিরাতের 'ক' জোনের আবুধাবি ইলেক্টা শাখার) বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা,) উদ্‌যাপন করা হয়।

এ উপলক্ষে শুক্রবার (১২ সেপ্টেম্বর) আবুধাবির একটি হল রুমে আলোচনা ও দোয়া মাহফিল এবং চন্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দিদারুল আলম বাবু। যৌথভাবে সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এখলাছ উদ্দিন, যুগ্ন সম্পাদক মোহাম্মদ মইনুল হোসেন ও শফিউল আজম।

2 Annual Council of the Maizbhandari Gausia Haq Committee in Abu Dhabi

এতে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাহাবুল আলম শাহ।

সম্মানিত অতিথি ছিলেন শাখার ‘ক’ জোনের সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল আলম আবু ও ‘খ’ জোনের সমন্বয়ক মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহনেওয়াজ সিদ্দিকী, মোহাম্মদ ওসমান গনী, সৈয়দ লুৎফর রহমান, রবিউল হাসান তালুকদার, ওবায়দুল আকবর এবং সহ সভাপতি মাহমুদুর রহমান।

3 Annual Council of the Maizbhandari Gausia Haq Committee in Abu Dhabi

অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা) এর ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন মাওলানা আবু বকর।

স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ এনাজ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইমতিয়াজ উদ্দিন, ইমাম হোসেন, এমদাদ হোসেন, রিকন, সাকিব, মঞ্জু, দিদার, হাসান, রকি, মানিক, সোহেল পারভেজ।

সাংগঠনিক কার্যক্রমের ওপর বক্তব্য দেন-সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন।

4 Annual Council of the Maizbhandari Gausia Haq Committee in Abu Dhabi

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলওয়াত করে শোনান ধর্মীয় সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন সহ ধর্মীয় সম্পাদক রবিউল হোসেন জিহান, মাইজভান্ডারি কালাম পরিবেশন করেন সমাজ কল্যাণ সম্পাদক নাহিদ হাসান এবং মাইজভান্ডারি শাজারা পরিবেশন করেন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেকান্দর।

সবশেষে মিলাদ কিয়াম ও মুসলিম উম্মাহর ইহকাল ও পরকালীন সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজ।

আরও দেখুন

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৬ ঘণ্টা আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

৬ ঘণ্টা আগে

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমত

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমত

লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের লেবানিজ গবেষক ফাওয়াজ গেরগেস বলেন, চুক্তিটি ‘জন্মের আগেই মৃত’ এবং কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ। কারণ এটি এমন একটি শর্তের ওপর নির্ভর করছে, যা বাস্তবে পূরণ করা অসম্ভব।

৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

২ দিন আগে