logo
প্রবাসের খবর

সৌদিতে লাইসেন্স ছাড়া পর্যটন সেবা দিলে ১০ লাখ রিয়াল জরিমানা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ ডিসেম্বর ২০২৪
Copied!
সৌদিতে লাইসেন্স ছাড়া পর্যটন সেবা দিলে ১০ লাখ রিয়াল জরিমানা
শ্রম আইনে কর্মীদের জন্য ইতিবাচক বদল আনছে সৌদি আরব।

লাইসেন্স ছাড়াই সৌদি আরবে পর্যটন সেবা দিলে ১০ লাখ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি ৮২ লাখ ৪২ হাজার ৬৮ টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে। দেশটির একজন আইনি বিশেষজ্ঞের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদির একটি সরকারি বিজ্ঞপ্তির বরাত দিয়ে বিশেষজ্ঞ নায়েফ বিন হামাদ বলেন, জরিমানার মধ্যে রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করা এবং অপরাধীকে লজ্জা দেওয়ার জন্য তার নাম উল্লেখ করা।

ধীরে ধীরে বিশ্বের অন্যতম ভ্রমণ গন্তব্য হয়ে উঠছে সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে পর্যটনে সবাইকে ছাড়িয়ে যেতে প্রস্তুত হচ্ছে দেশটি। এ প্রকল্প বাস্তবায়নে বিশাল অঙ্কের বাজেট নিয়ে নেমেছে তারা।

পর্যটক আকর্ষণ করতে নিজেদের ঐতিহ্য আর দর্শনীয় জায়গাগুলো ঢেলে সাজিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। সংস্কার করেছে নিজেদের পুরোনো আইন। এরই মধ্যে সৌদি আরব ভ্রমণে আগ্রহী হয়ে উঠছে আন্তর্জাতিক পর্যটকেরা। ২০১৯ সালের পর থেকে প্রতিবছর দেশটিতে বাড়ছে পর্যটকের সংখ্যা।

সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ আশা করছে, ২০৩০ সালের মধ্যে প্রতিবছর ৮ কোটি দেশীয় পর্যটক এবং ৭ কোটি আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করবে দেশটিতে।

আরও দেখুন

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

নতুন নিয়ম অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি ভিসা ফি ৩ হাজার ইয়েন বা ১৮ দশমিক ৬৯ ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন বা ৯২ দশমিক ৭৬ ডলার করা হয়েছে।

৩ দিন আগে

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে

মেক্সিকোর আইন অনুযায়ী, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শিশুর বাবা-মাও স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার সুযোগ পান। টিজুয়ানার বহু হাইতিয়ান পরিবার এই সুবিধা গ্রহণ করেছে।

৩ দিন আগে

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, তদন্তে নতুন মোড়

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, তদন্তে নতুন মোড়

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি শাহরিয়ারকে তার অরোকলিনির বাসা থেকে ফুসলিয়ে কোফিনাউ–এর একটি নির্জন এলাকায় নিয়ে যান। একই সন্ধ্যায় তাকে গলা ও পিঠে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

৪ দিন আগে

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

১০ দিন আগে