logo
প্রবাসের খবর

দেশে ফেরানো হচ্ছে রিশাদ-নাহিদ রানাকে, পিএসএল সরে গেল অআমিরাতে

ভারত-পাকিস্তান সংঘাত

প্রতিবেদক, বিডিজেন০৯ মে ২০২৫
Copied!
দেশে ফেরানো হচ্ছে রিশাদ-নাহিদ রানাকে, পিএসএল সরে গেল অআমিরাতে
ফেরানো হচ্ছে রিশাদ, নাহিদ রানাকে

অপারেশন সিঁদুরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালিয়েছে ভারত। এতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় রাওয়ালপিন্ডিতে অবস্থান করছিলেন বাংলাদেশর দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। রিশাদ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সে খেলছেন, নাহিদ রানা খেলছেন পেশোয়ার জালমিতে। তারা সুস্থ ও অক্ষত আছেন। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আজ শুক্রবার লাহোর ও পেশোয়ারের মুখোমুখি হওয়ার কথা ছিল।

এদিকে, ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পিএসএলের এই মৌসুমে এখনো ৮টি ম্যাচ বাকি আছে।

তবে রিশাদ ও নাহিদ রানাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশে ফিরিয়ে আনার কথাই ভাবছে। যুদ্ধের কারণে পাকিস্তানের আকাশসীমা এ মুহূর্তে বন্ধ। করাচি, লাহোর, ইসলামাবাদ বিমানবন্দরও বন্ধ। তাই রিশাদ ও নাহিদ রানাকে সুযোগ বুঝে দেশে ফিরিয়ে আনা হবে। ইসলামাবাদস্থ বাংলাদেশ হাই কমিশন দুই বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

এ মাসের ২০ তারিখ সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশের পাকিস্তান সফর অনিশ্চিতই হয়ে গেছে। যুদ্ধের ভয়াবহতা আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হওয়ার কথা রয়েছে ফয়সলাবাদ ও লাহোরে। ২৫শে মে শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিলো ৩ জুন। বিসিবির তরফ থেকে জানা গেছে তারা কোনোভাবেই পাকিস্তান সফরে পাঠিয়ে ক্রিকেটারদের জন্য ঝুঁকি বাড়াবে না। দল পাঠানোর আগে তারা পর্যবেক্ষক পাঠিয়ে নিশ্চিত হয়েই সিদ্ধান্ত নেবে।

আরও দেখুন

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

নতুন নিয়ম অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি ভিসা ফি ৩ হাজার ইয়েন বা ১৮ দশমিক ৬৯ ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন বা ৯২ দশমিক ৭৬ ডলার করা হয়েছে।

২ দিন আগে

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে

মেক্সিকোর আইন অনুযায়ী, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শিশুর বাবা-মাও স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার সুযোগ পান। টিজুয়ানার বহু হাইতিয়ান পরিবার এই সুবিধা গ্রহণ করেছে।

২ দিন আগে

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, তদন্তে নতুন মোড়

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, তদন্তে নতুন মোড়

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি শাহরিয়ারকে তার অরোকলিনির বাসা থেকে ফুসলিয়ে কোফিনাউ–এর একটি নির্জন এলাকায় নিয়ে যান। একই সন্ধ্যায় তাকে গলা ও পিঠে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

৪ দিন আগে

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৯ দিন আগে