বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নির্মাণ করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান এক্সে জানিয়েছেন, এই স্টেশনটির পরিসর হবে তিন হাজার ১০০ বর্গকিলোমিটার, যার মাধ্যমে প্রতিবছর ৪২ হাজার অবতরণ ও ১৭ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে। প্রথম পর্যায়ে ডাউনটাউন, দুবাই মেরিনা ও পাম জুমেইরাহ এলাকাগুলোতে স্টেশনগুলো স্থাপন করা হবে। ২০২৬ সালে এ সেবা শুরু হবে।
সংযুক্ত আরব আমিরাতে এয়ার ট্যাক্সি পরিচালনা করবে ইউএস-ভিত্তিক শীর্ষস্থানীয় অ্যাভিয়েশন কোম্পানি জোবি অ্যাভিয়েশন।
সংশ্লিষ্টরা জানিয়েছে, এয়ার ট্যাক্সিগুলো যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিতের পাশাপাশি আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্য সতর্কতার সঙ্গে নকশা করা হয়েছে।
এয়ার ট্যাক্সিতে পাইলটের পাশাপাশি চারজন যাত্রী আরামে বসার মতো পর্যাপ্ত জায়গা থাকবে। ৫০০ থেকে ১০০০ মিটার পর্যন্ত উচ্চতায় উড়ে যাওয়া এই এয়ার ট্যাক্সিগুলোর নকশা এবং পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। উচ্চতা যাত্রার দূরত্বের ওপর ভিত্তি করে পরিবর্তিত হবে।
জোবি অ্যাভিয়েশনের ডেভেলপ করা একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে উবারের মতো জনপ্রিয় রাইড-শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে এয়ার ট্যাক্সি বুকিং দেওয়া যাবে।
দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) ধারণা, এ ধরনের যান গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে যোগাযোগের সময় ৭০ শতাংশ কমিয়ে দেবে। যেমন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থলপথে পাম জুমইরাতে যেতে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগলেও এয়ার ট্যাক্সি ব্যবহারে সময় লাগবে মাত্র ১০-১২ মিনিট।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।