logo
প্রবাসের খবর

বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ জুলাই ২০২৫
Copied!
বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর আটক প্রবাসীরা। ছবি: সংগৃহীত

অভিবাসন নীতির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়া ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

খবর মালয় মেইলের।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২-এ অভিযান চালিয়ে তাদের আটক করে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, যাদের আটক করা হয়েছে তাদের ‘নট টু ল্যান্ড’  নীতির আওতায় দেশে ফিরিয়ে দেওয়া হবে।

মালয় মেইলের বরাতে জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার টার্মিনাল-১ থেকে ১২৮ জনকে আটক করা হয়। এর মধ্যে ১২৩ জন ( ১২০ পুরুষ ও ৩ নারী) বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ২ জন ইন্দোনেশীয় ও ১ জন সিরীয় নাগরিক।

টার্মিনাল-২ থেকে আটক বাকি ৭০ জনের মধ্যে ছিল ৫১ জন ইন্দোনেশীয়, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি এবং ২ জন ভিয়েতনামি।

মোহাম্মদ শুহাইলি আরও বলেন, মালয়েশিয়াকে যেন অবৈধ অভিবাসনের ট্রানজিট হাবে পরিণত না করা হয়, সে জন্য এই ধরনের অভিযান চলমান থাকবে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬