logo
প্রবাসের খবর

ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আকস্মিক দিল্লি সফর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ মে ২০২৫
Copied!
ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আকস্মিক দিল্লি সফর
এস জয়শঙ্করের সঙ্গে দেখা করতে ভারতে আকস্মিক সফর করেছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। ছবি: সংগৃহীত

নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই আকস্মিক ভারত সফর করছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের।

খবর আরব নিউজের।

আরব নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার (৮ মে) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করতে ভারতে আকস্মিক সফর করেছেন আল-জুবায়ের।

জয়শঙ্কর এক্স-পোস্টে বলেছেন, আজ [বৃহস্পতিবার] সকালে আল-জুবায়েরের সঙ্গে 'ভালো বৈঠক' হয়েছে। এ সময় তিনি 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি' জানিয়েছেন সৌদির প্রতিমন্ত্রীকে।

১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম-সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে বিভক্ত হওয়ার পর থেকে চূড়ান্ত বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর। উভয় দেশই হিমালয় অঞ্চলটির সম্পূর্ণ মালিকানা দাবি করে এবং আংশিকভাবে শাসন করে। এই অঞ্চলের জন্য তাদের ৩টি যুদ্ধ হয়েছে।

এই অঞ্চলে গত ২২ এপ্রিল সংঘটিত সশস্ত্র হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে যুদ্ধের পর্যায়ে পৌঁছেছে। হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে এবং এর প্রতিক্রিয়ায় পাকিস্তানে ‘অপারেশন সিন্দুর’ নামে বিমান হামলা চালায়।

পাকিস্তান এই হামলাকে 'সার্বভৌমত্বের লঙ্ঘন' এবং 'যুদ্ধের কর্মকাণ্ড' বলে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বৃহৎ যুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও দেখুন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

১২ ঘণ্টা আগে

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

১ দিন আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

১ দিন আগে