logo
প্রবাসের খবর

মাসকাট বিমানবন্দরে চলতি বছর যাত্রী বেড়েছে ৫ শতাংশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ অক্টোবর ২০২৪
Copied!
মাসকাট  বিমানবন্দরে চলতি বছর যাত্রী বেড়েছে ৫ শতাংশ
ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ওমানের বৃহত্তম মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের প্রথম নয় মাসে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রীদের সংখ্যা ৪ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওমানের স্থানীয় সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজারভার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, এ বছরের প্রথম নয় মাসে মাসকাট বিমানবন্দর দিয়ে ৭৩ হাজার ১৩৭টি ফ্লাইটের মাধ্যমে ভ্রমণ করেছেন ৯৭ লাখ ৬৪ হাজার ৫৩০ জন যাত্রী। এরমধ্যে ট্রানজিট নিয়েছেন ১৬ হাজার ৮২৬ জন যাত্রী।

এছাড়া ওমানের দ্বিতীয় বৃহত্তম সালালাহ বিমানবন্দর দিয়ে ৮ হাজার ৩৭৪টি ফ্লাইটের মাধ্যমে ভ্রমণ করেছে রেকর্ড ১২ লাখ ৩০ হাজার ৩২৬ জন যাত্রী। যা গত বছরের এ সময়ের চেয়ে ৬ দশমিক ৮ শতাংশ বেশি।

এছাড়া সোহর বিমানবন্দর দিয়ে ৫৪৪টি ফ্লাইটে ৬২ হাজার ৮৪২ জন যাত্রী ভ্রমণ করেছে এবং আল উস্তার ডুকম বিমানবন্দর দিয়ে ২৩৩টি ফ্লাইটে ৪৪ হাজার ৭৫৩ জন যাত্রী ভ্রমণ করেছে।

মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর এ বছরের প্রথম সাত মাসে ৭৫ লাখের বেশি যাত্রীকে স্বাগত জানিয়েছে।

ওমান সরকার জানায়, এ বছরের প্রথম ছয় মাসে ২০ লাখের বেশি পর্যটক তাদের দেশ ভ্রমণে গিয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৭ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৪ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৬ দিন আগে