logo
প্রবাসের খবর

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ও সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ অক্টোবর ২০২৪
Copied!
ইসরায়েলে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ও সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র–প্রতিরোধী ব্যবস্থা ও তা চালাতে সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এ তথ্য প্রকাশের পর পেন্টাগনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পেন্টাগন বলেছে, দূরপাল্লার ইসরায়েলে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ও সামরিক ক্রু পাঠানো হচ্ছে।

পেন্টাগনের প্রেসসচিব প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের নির্দেশ অনুযায়ী টার্মিনাল হাই–অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি মোতায়েন ও সামরিক সদস্যদের ইসরায়েলে পাঠানো হচ্ছে।

এ বছরের ১৩ এপ্রিল ও ১ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার পরে ইসরায়েলের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করতে সহায়তা করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬