logo
প্রবাসের খবর

কুয়েতে ইংরেজি নববর্ষ উপলক্ষে ২ দিনের ছুটির ঘোষণা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ ডিসেম্বর ২০২৪
Copied!
কুয়েতে ইংরেজি নববর্ষ উপলক্ষে ২ দিনের ছুটির ঘোষণা
কুয়েত শহরের দৃশ্য। ছবি: সংগৃহীত

ইংরেজি নববর্ষ উপলক্ষে কুয়েতে আগামী ১ ও ২ জানুয়ারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। গতকাল বুধবার কুয়েতের মন্ত্রীসভার বৈঠকের পর এ তথ্য জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েত জানায়, ওই দুই দিন কুয়েত সরকারের সব মন্ত্রণালয়, প্রতিষ্ঠান, সংস্থা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কুয়েত সরকার জানায়, নববর্ষের ছুটি থাকবে বুধ ও বৃহস্পতিবার ( ১ ও ২ জানুয়ারি)। এরপর রয়েছে শুক্র ও শনিবার দুই দিনের সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ইংরেজি নববর্ষে চার দিনের ছুটি পাবেন কুয়েতের বাসিন্দারা। তবে বিশেষ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ছুটি নির্ধারণ করতে বলা হয়েছে।

মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী। কুয়েতে বিভিন্ন সরকারি বিভাগে কাজ করেন ৪ লাখ ৮৩ হাজার ২০০ ব্যক্তি। যার মধ্যে প্রবাসী হলেন প্রায় ২৩ শতাংশ। গালফভুক্ত দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ।

আরও দেখুন

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১ দিন আগে

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।

১ দিন আগে

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।

৩ দিন আগে

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এক ‍বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

৩ দিন আগে