বিডিজেন ডেস্ক

বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন মালয়েশিয়ান অভিনেত্রী নুর আলবানিয়াহ। ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী বলছেন, তিনি একাকিত্বে ভুগছেন, ফলে জীবনসঙ্গী প্রয়োজন।
খবর স্ট্রেট টাইমসের।
তবে ২ বছর আগেও বিয়ে নিয়ে তাঁর কোনো পরিকল্পনা ছিল না। তিনি ভেবেছিলেন, বয়স বেড়েছে। ফলে বাকি জীবন একাই কাটিয়ে দিতে চান। তবে এখন বিয়ের কথা ভাবছেন তিনি।
একটি সিনেমার সংবাদ সম্মেলনে বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে একা থাকছি, ফলে আমি বিয়ে করতে চাই। কারও সঙ্গে সঙ্গে আমার মনমানসিকতা মেলে তাহলে কেন নয়? আমি এমন একজনকে চাই, যে আমাকে বুঝবে। এবং অবশ্যই তাকে সিঙ্গেল হতে হবে। কারও স্বামী হলে চলবে না।’
নুর আলবানিয়াহ আরও বলেন, তিনি বয়সে তরুণ হলেও সমস্যা নেই। তবে আচার–ব্যবহারে পরিণত হওয়া দরকার।
অনলাইন ডেটিং অ্যাপে ভরসা নেই বলেও জানান এই তারকা অভিনেত্রী। ডেটিং অ্যাপে প্রতারণার ঝুঁকির কথা বলছেন তিনি।
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী নুর আলবানিয়াহ ১৯৯৩ সালে বিয়ে করেছিলেন। বিয়ের তিন বছর পর তাঁর স্বামী সুদারমান দাউদ এক সড়ক দুর্ঘটনায় মারা যান।
স্বামীর মৃত্যুর পর আর বিয়ে করেননি নুর আলবানিয়াহ। তাঁদের একমাত্র সন্তান সায়রার বয়স ২৯ বছর। সন্তানকে নিয়েই থাকেন তিনি।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।