logo
প্রবাসের খবর

সিডনিতে জমজমাট ক্রীড়া উৎসবে উদ্বেলিত ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের শিক্ষার্থীরা

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৮ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সিডনিতে জমজমাট ক্রীড়া উৎসবে উদ্বেলিত ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের শিক্ষার্থীরা

ক্রীড়া সৃষ্টি করে বন্ধুত্ব, তৈরি করে একতা, নিশ্চিত করে সহযোগিতা ও সহমর্মিতা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল বিশ্বাস করে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার পাশাপাশি ক্রীড়া মনস্কমানবিক মানসিকতা সৃষ্টিও অতীব জরুরি। আর তাই ‘সবার জন্য ক্রীড়া আর বিজয়ীও সবাই’ এই মূলমন্ত্রকে ধারণ করে সুস্থ বিনোদন খেলাধুলার জন্য বাংলা স্কুলের বার্ষিক কার্যতালিকায় একটি দিন স্বভাবতই ধার্য করা আছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল প্রাঙ্গণে এই বহু প্রতিক্ষীত ক্রীড়া উৎসবের আসর বসে। স্থানীয় সময় বেলা ১০টায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই বাৎসরিক আয়োজনের সূচনা হয়। সাধারণ দৌড়, মার্বেল ও চামচ দৌড়, বিস্কুট দৌড় ও সাধারণ জ্ঞান পরীক্ষাসহ বিভিন্ন আকর্ষণীয় খেলায় ছাত্রছাত্রীরা অত্যন্ত আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে।

Sports competition at Campbelltown Bangla School 2

অভিভাবক ও কার্যকরি কমিটির সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে এই ক্রীড়া উৎসবে যোগদান করেন। উৎসবে আমাদের নিজস্ব ঐতিহ্য ধারণ করে এমন সব খেলার ছবি প্রদর্শিত হয় এবং সেই খেলাগুলির সম্পর্কে ছাত্রছাত্রীদের সম্যক ধারণা দেওয়া হয়।

বার্ষিক এই ক্রীড়া উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আবদুল জলিল, নাজমুল আহসান খান ও স্কুলের কার্যকরি কমিটির সভাপতি ফায়সাল খালিদ শুভ।

এই পর্যায়ে বাংলা স্কুলের সাধারণ সম্পাদক রাফায়েল রোজারিও অস্ট্রেলিয়ার ভুমি সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়।

Sports competition at Campbelltown Bangla School 3

এবারের জমজমাট ক্রীড়া উৎসব পরিচালনা করেন স্কুলের সহসভাপতি নুরুল ইসলাম শাহিন ও কার্যকরি কমিটির সদস্য ইয়াকুব আলি। হিসাবরক্ষকের দায়িত্ব পালন করেন কোষাধ্যক্ষ মোস্তফা হাসান জিশান। পুরস্কার বিতরণ পর্ব পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ রুমানা খান মোনা।

সহায়তায় ছিলেন শ্রেণি শিক্ষক শায়লা ইয়াসমীন নুসরাত, অনিতা মন্ডল, বিশাখা পাল, নুসরাত মৌরি, অনিতা বিশ্বাস মীরা,সায়েমা হক ও স্বপ্না চক্রবর্তী।

খেলা পরিচালনায় সহযোগিতা করেন সুইট, সম্রাট, লিন্ডা, টপি, লুৎফা, গালিব, সোমা, জিনাত, রিজভী প্রমুখ।

আপ্যায়নে ছিলেন শুভ, স্বপন, আশফাক, রাফায়েল, শাহীন, জিশান, মইনুল ইসলাম ও সম্রাট।

দুপুর আড়াইটায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে আরও আকর্ষণীয় ক্রীড়া উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন বাংলা স্কুল সভাপতি ফায়সাল খালিদ শুভ।

প্রসঙ্গত উল্লেখ্য ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রোববার বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাংলা ভাষাভাষীর জন্য উন্মুক্ত থাকে।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১২ দিন আগে