logo
প্রবাসের খবর

কুয়েতে মওকুফ হচ্ছে বয়স্ক প্রবাসীদের স্বাস্থ্য বীমা ফি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ নভেম্বর ২০২৪
Copied!
কুয়েতে মওকুফ হচ্ছে বয়স্ক প্রবাসীদের স্বাস্থ্য বীমা ফি
কুয়েত শহরের দৃশ্য। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়াই ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের জন্য স্বাস্থ্য বীমা ফি মওকুফ করতে যাচ্ছে কুয়েত সরকার। এই বছরের শুরুর দিকে আদালতের একটি রায় অনুসরণ করে কুয়েত সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে। দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) জানিয়েছে, ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ৯৭ হাজার ৬২২ জন প্রবাসী এই অওতায় পড়ে।

গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পিএসিআই-এর তথ্য অনুযায়ী, কুয়েতের মোট প্রবাসী জনসংখ্যা ৩৩ লাখ ৫৮ হাজার ৬৫৪ জন।এর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৪৮৮ জনের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে, ৬ হাজার ৫৬১ জনের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এবং ৮২ হাজার ২৫৮ জন অশিক্ষিত।

সংশ্লিষ্টরা বলছেন, এই নীতি পরিবর্তন বয়স্ক প্রবাসীদের ওপর আর্থিক চাপ হ্রাস করবে।

মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী।

আরও দেখুন

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৬ ঘণ্টা আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

৩ দিন আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

৩ দিন আগে