বিডিজেন ডেস্ক

সৌদি আরবের শেয়ার বাজারে গত এক বছরে প্রায় ১ দশমিক ০২ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ বেড়েছে। এই হিসাবে দেশটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় ৯৪৭ শতাংশ।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা সৌদির ভিশন ২০৩০-এর একটি মূল লক্ষ্য। দেশটি বিশ্বব্যাপী ব্যবসার কেন্দ্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রেখে এগিয়ে চলছে।
সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যানে দেখা গেছে, সৌদি আরবের শেয়ার বাজারের মূলধনের পরিমাণ ২ দশমিক ৯৩ ট্রিলিয়ন ডলার।
সৌদির শেয়ার বাজার তাদাউল জানায়, এ বছরের প্রথম নয় মাসে নেট বিদেশি ক্রয় ছিল ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের। যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৬ শতাংশ বেশি।
সৌদির শেয়ার মার্কেটে বিদেশি মালিকানাধীন শেয়ারের মোট মূল্য সেপ্টেম্বর নাগাদ ১১০ দশমিক ৫ বিলিয়ন ডলার। যা গত বছরের চেয়ে ১৩ শতাংশ বেশি।

কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।
বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১৫ দিন আগে