বিডিজেন ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী বছরের শুরুতে মেট্রোরেলের যাত্রা শুরু হবে। প্রায় এক দশক নির্মাণ কাজের পর এ প্রকল্পটি চালু হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম আরগামের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রিয়াদের এই দ্রুত পরিবহন ব্যবস্থাটিতে ৮৫ টি স্টেশনসহ মোট ১৭৬ কিলোমিটার বিস্তৃত ৬ টি মেট্রো লাইন থাকবে। প্রকল্প নির্মাণে খরচ হচ্ছে ২২.৫ বিলিয়ন ডলার।
স্থানীয় দৈনিক আলেকতিসাদিয়া অনুসারে, বিশ্বের সর্ববৃহৎ গণপরিবহন ব্যবস্থার র্যাংকিংয়ে স্থান করে নেওয়া রিয়াদ মেট্রোরেল চলতি বছরের অক্টোবরেই চালু হওয়ার কথা ছিল। কিন্তু রিয়াদ মেট্রো কোম্পানি পরে এই সময় স্থগিত করে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পের প্রথম পর্যায়ে যাত্রীরা শহরের সড়ক নেটওয়ার্কের প্রায় অর্ধেক জুড়ে যাতায়াত করতে পারবে। আগামী মাসে টিকিটের মূল্য নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
২০১৩ সালে, সৌদি সরকার রিয়াদ মেট্রোর নকশা ও নির্মাণের জন্য যুক্তরাষ্ট্র, স্পেন ও ইতালির কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তি করে।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।