নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যপ্রবাসী সিলেটবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও ক্রীড়াস্পৃহা জাগ্রত রাখতে রাজধানী সিডনিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এর আয়োজন করে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’।
রোববার (২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে সিডনির পেরি পার্কে জমজমাট এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি জাহেদুল হক চৌধুরী। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারুক আহমেদ। তিনি বলেন, এই ধরনের ক্রীড়া অনুষ্ঠান প্রবাসে তরুণ সমাজকে একত্রিত রাখে এবং সিলেটি ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করে।
টুর্নামেন্টে মোট ৫টি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে সিলেট সেভেন ওয়ান্ডার্স দল ২–১ গোলে সিলেট মেইজ রানার্সকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

বিজয়ী দলকে একটি বড় ট্রফি ও ৫০০ অস্ট্রেলিয়ান ডলার প্রাইজমানি, আর রানার্সআপ দলকে একটি ট্রফি ও ৩০০ অস্ট্রেলিয়ান ডলার প্রাইজমানি প্রদান করা হয়। এ ছাড়া, সকল খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে সম্মাননা জানানো হয়। খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স, দর্শকদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত পরিবেশে মাঠটি পরিণত হয় এক উৎসবমুখর প্রবাসী মিলনমেলায়।
টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের ক্রীড়া সম্পাদক আহমেদ আল কবির, সহযোগিতায় ছিলেন নির্বাহী সদস্য ইমাদ উদ্দিন চৌধুরী ও কামরান হোসেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন সহসভাপতি সামছ উদ্দিন লুলু ও ফাজিল বারী জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আখলাকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস শুকুর, অর্থ সম্পাদক জামান সারওয়ার শিপু ও সাংস্কৃতিক সম্পাদক দিলু সাজ্জাদ আলী।
এ ছাড়া, উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, মুহাম্মদ শাহ আলম, মো. গোলাম জাকারিয়া জাকু, হাসান আহমেদ ও মুহাম্মাদ সাদমান রেজা প্রমুখ।

রেফারির দায়িত্ব পালন করেন কার্যনির্বাহী সদস্য আব্দুস সামী চৌধুরী রুহেল, গোলাম রাব্বানী চুন্না ও সুহেব আহমেদ শাকিল। তারা নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করে টুর্নামেন্টের শৃঙ্খলা বজায় রাখেন।
উল্লেখযোগ্য উপস্থিতি, চমৎকার মাঠ এবং অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উৎসাহে প্রবাসী সিলেটি কমিউনিটির এই প্রথম ফুটবল উৎসবটি সিডনিতে তৈরি করেছে এক নতুন উদ্দীপনা ও ঐক্যের দৃষ্টান্ত।

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”
সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে এনজিওগুলো এখনো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাওয়া অভিবাসীদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ দেওয়ার কার্যক্রম জোরদার করেছে। স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ অনানুষ্ঠানিকভাবে কাজ করেন এবং বৈধ বসবাসের অনুমতি পেতে অনেক ক্ষেত্রেই এক বছরেরও বেশি সময় লাগে।
বার্নহ্যাম প্রধানমন্ত্রী হলে গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হবেন। লেবার পার্টির অনেকের বিশ্বাস, ভোটারদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির উত্থান মোকাবিলায় বার্নহ্যামের ব্যক্তিত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই সবচেয়ে কার্যকর হতে পারে।
ড্রস্কি বলেন, “ছোটবেলা থেকেই বিইটি অ্যাওয়ার্ডস দেখে বড় হয়েছি। আমার আগে যেসব কিংবদন্তি কৌতুক অভিনেতা এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তারা মানদণ্ড অনেক উঁচুতে নিয়ে গেছেন। সেই ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের। তবে মঞ্চে আমি আমার নিজস্ব ধরনের কমেডিই নিয়ে আসব।”

১০ ঘণ্টা আগে