বিডিজেন ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডনে ছড়াকার লুৎফুর রহমানের ছড়াগ্রন্থ ‘সত্য বলা বারণ’–এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর (রোববার) লন্ডনের বাংলাদেশ বইমেলায় ছড়া গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ফারুক আহমদ রনি। সভাপতিত্ব করেন কবি ইকবাল হোসেন বুলবুল। সঞ্চালনা করেন কবি মোহাম্মদ ইকবাল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলা ছড়াসাহিত্যে যে কয়জন তরুণ আশা জাগানিয়া ভূমিকা রাখছেন লুৎফুর তাদের মধ্যে অন্যতম।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, লুৎফুর রহমান এর আগেও গণহত্যার ইতিহাস নিয়ে ছড়াগ্রন্থ প্রকাশ করে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর ছড়ার যাত্রা অব্যাহত থাকুক।
অনুষ্ঠানে লুৎফুর রহমান তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, গতানুগতিক ফর্ম আর বিষয়ের বাইরে গিয়ে তিনি ছড়া লিখতে পছন্দ করেন। সমাজের বিভিন্ন জায়গায় যেসব অসংগতি চিরচেনা সেসব নিয়েই তাঁর এ বই।
পরে তিনি তাঁর প্রকাশিত বই থেকে ছড়া পাঠ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষক ফারুক আহমদ, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সভাপতি ময়নুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক কবি এ কে এম আব্দুল্লাহ, কবি শামীম শাহান, কবি মুজিবুল হক মনি, কবি কাজল রশিদ, কবি ও ছড়াকার আবু মকসুদ, কবি মাশুক ইবনে আনিস, কবি মোসাইদ খান ও সাহিত্য সংগঠক নোমান আহমদ প্রমুখ।
ছড়াগ্রন্থ ‘সত্য বলা বারণ’ প্রকাশ করেছে ঢাকার প্রতিভা প্রকাশ। ভূমিকা লিখেছেন ছড়াকার আমীরুল ইসলাম।
ছড়াকার লুৎফুর রহমান বায়ান্ন টিভির সিইও এবং সম্পাদক। এটি তাঁর ১৩তম গ্রন্থ। বিজ্ঞপ্তি

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।
ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।