logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ অক্টোবর ২০২৪
Copied!
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ গাড়ি। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় নুরনবী (৩২) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) কেলানতান রাজ্যের জালান গুয়া মুসাং লোজিং এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ‘আত্মরক্ষার্থে’ পিকআপ থেকে লাফিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেশটির অনলাইন পোর্টাল হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন গুয়া মুসাং জেলা পুলিশ প্রধান সুপারিন্টেনডেন্ট সিক চুন ফু।

বিবৃতিতে চুন ফু বলেন, বৃহস্পতিবার ভোরে নিহত বাংলাদেশি পাহাংয়ের ক্যামেরন হাইল্যান্ডসের ব্লু ভ্যালি থেকে গুয়া মুসাংয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লোহার ব্যারিয়ারে ধাক্কা লেগে রাস্তার বাম দিকে ঘুরে যায়। এ সময় নিজেকে বাঁচাতে পিকআপ থেকে লাফিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার (নুরনবী) মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য গুয়া মুসাং হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

আরও দেখুন

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ ঘণ্টা আগে

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

নতুন কর্মসূচিতে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের মধ্যে যারা সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাস আর কাজের অনুমতির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

৪ দিন আগে

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় অসুস্থ ওই প্রবাসী মারা যান।

৫ দিন আগে