logo
প্রবাসের খবর

দুবাইয়ে প্রায় ৪ হাজার স্কুটার,বাইক জব্দ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৪
Copied!
দুবাইয়ে প্রায় ৪ হাজার স্কুটার,বাইক জব্দ
দুবাই শহরে ই-স্কুটার চালাচ্ছেন এক নারী। ছবি: এক্স থেকে নেওয়া

সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আইন ভঙ্গ করায় ৩ হাজার ৮০০ ইলেক্ট্রিক স্কুটার, বাইক, বাইসাইকেল জব্দ করা হয়েছে। শহরের নাইফ এলাকা থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) এগুলো জব্দ করা হয়।

নায়েফ থানার ভারপ্রাপ্ত পরিচালক ব্রিগেডিয়ার ওমর মুসা আশুর জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবরকম প্রচেষ্টা করে যাবে দুবাই পুলিশ।

দুবাই পুলিশের এই কর্মকর্তা স্কুটার, বৈদ্যুতিক বা সাধারণ সাইকেল চালানোর সময় নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘এসব যান নিয়ে নির্ধারিত লেনে চলতে হবে, হাঁটার লেন ব্যবহার করা যাবে না। বৈদ্যুতিক স্কুটার বা বাইকের ভারসাম্য হারায় এমনভাবে যাত্রী বহন করা যাবে না। সেইসঙ্গে এসব যানের উল্লেখযোগ্য পরিবর্তন করা যাবে না।’

দুবাই পুলিশ সাইকেলচালকদের ট্রাফিক আইন এবং নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার জন্য আহ্বানও জানিয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬