logo
প্রবাসের খবর

ওমান ও সৌদি আরবে বৈরী আবহাওয়ার পূর্বাভাস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
ওমান ও সৌদি আরবে বৈরী আবহাওয়ার পূর্বাভাস

ওমান ও সৌদি আরবের কিছু এলাকায় ২৯ সেপ্টেম্বর (রোববার) থেকে বৃষ্টি ও বজ্রপাত নিয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ জন্য ওই সব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ওমানের ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড ওয়ার্নিং সেন্টারের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জানিয়ে আবহাওয়া বিভাগ জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বৈরী আবহাওয়া স্থায়ী হতে পারে।

এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। এই সময়ের মধ্যে উপকূল ও ধোফারের পার্বত্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতসহ বন্যা, শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

এবই সতর্কবার্তা দিয়েছে ওমানের প্রতিবেশি দেশ সৌদি আরবের সিভিল ডিফেন্স সার্ভিসও। প্রায় একই সময়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীসহ এর আশপাশ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ঝড়ে আক্রান্ত হতে পারে বলে সিভিল ডিফেন্স জানিয়েছে।

এ সময় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৯ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৬ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৮ দিন আগে