বিডিজেন ডেস্ক

সৌদি আরবের দাম্মাম শহরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রায়হান মিয়া নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে।
৩০ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে দাম্মামে এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
ওই দিন বিকেলে ডিউটি শেষ করে রায়হান তাঁর আবাসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তাঁর এক বন্ধু ফোন করে ভবনের সিলিন্ডারের গ্যাস লিকেজের কথা জানান। এরপর রায়হান ও তাঁর বন্ধু সিলিন্ডারের গ্যাস লিকেজ বন্ধ করার চেষ্টা করছিলেন। তখন বিস্ফোরণে রায়হান গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত রায়হান মিয়া (৩০) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পৌর শহরের জগন্নাথপুর এলাকার মো. মতিউর রহমানের ছেলে।
জানা গেছে, জীবিকা নির্বাহের জন্য ৮ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রায়হান মিয়া। দীর্ঘ ৮ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন তিনি। গত বছর বাংলাদেশে গিয়ে ছোট বোনকে বিয়ে দিয়ে ছুটি কাটিয়ে আবার দাম্মাম ফিরে আসেন তিনি।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।