logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের অবৈধভাবে বিমানবন্দর পার করা সিন্ডিকেটের মূলহোতা রিমান্ডে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৪
Copied!
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের অবৈধভাবে বিমানবন্দর পার করা সিন্ডিকেটের মূলহোতা রিমান্ডে
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কর্মীদের অবৈধভাবে কুয়ালালামপুর বিমানবন্দর পার করার জন্য গড়ে ওঠা সিন্ডিকেটের মূলহোতা হিসেবে অভিযুক্ত আলতাফ খানকে রিমান্ডে নেওয়া হয়েছে।

দেশটির দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের প্রেক্ষিতে পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেছে।

২৩ সেপ্টেম্বর (সোমবার) আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করে।

এর আগে ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের ক্লাং থেকে দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেপ্তার করে। আলতাফ ২০২২ সাল থেকে অবৈধভাবে কুয়ালালামপুর বিমানবন্দর পার করা সিন্ডিকেটের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল বলে জানায় দেশটির দুর্নীতি দমন কমিশন।

এদিকে, দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদে বলা হয়, ঘুষ দিয়ে কুয়ালালামপুর বিমানবন্দরের 'কাউন্টার সেটিং' ব্যবহার করে বিদেশিদের পার করার জন্য সিন্ডিকেট বিভিন্ন কোড ব্যবহার করে আসছিল। সেখানে বাংলাদেশি নাগরিকদের বলা হতো 'স্কুল বয়', মিয়ানমার নাগরিকদের 'জান্তা', পাকিস্তানিদের 'কার্পেট' আর ভারতীয়দের 'সয়া সস' অথবা 'রুটি চানাই'।

এ ঘটনায় সিন্ডিকেটের সঙ্গে যুক্ত দুই স্থানীয় অভিবাসন কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ রিঙ্গিত উদ্ধার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন।

এরপর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ এবং টার্মিনাল ২-এ কর্মরত ইমিগ্রেশন কর্মকর্তাদের দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬