logo
প্রবাসের খবর

দুবাইতে ৮৬ শতাংশ বেড়েছে বাসা ভাড়া

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ অক্টোবর ২০২৪
Copied!
দুবাইতে ৮৬ শতাংশ বেড়েছে বাসা ভাড়া
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গত চার বছরে ৮৬ শতাংশ বেড়েছে বাসা ভাড়া।

সংযুক্ত আরব আমিরাতের বিলাসবহুল শহর দুবাইতে ৮৬ শতাংশ বেড়েছে বাসা ভাড়া। এর ফলে সেখানে থাকা প্রবাসীদের মধ্যে শারজাহতে থাকার প্রবণতা বেড়েছে।

রিয়েল এস্টেট পরামর্শদাতা সংস্থা জেএলল জানায়, গত চার বছরে দুবাইয়ে বাসা ভাড়া ৮৬ শতাংশ বেড়েছে। এ তুলনায় শারজাহতে বাসা ভাড়া তুলনামূলক কম। দুবাই থেকে প্রবাসীরা চলে আসায় শারজাহতেও নতুন নতুন বাড়িঘর নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় রিয়েল এস্টেট কোম্পানিগুলো এই ঘাটতি মেটা প্রতিশ্রুতিবদ্ধ। শারজাহর আলজাদা এলাকায় বিলাসবহুল ভবন নির্মাণে ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আরাদা ডেভেলপমেন্টস নামের একটি কোম্পানি।

আরাদা ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আলখোসাইবির জানান, আলজাদায় ভবন নির্মাণ কাজ ২০৩০ সালের মধ্যে শেষ হবে।

ব্রিটিশ রিয়াল এস্টেট প্রতিষ্ঠান স্যাভিলস-এর কর্মকর্তা শেন ব্রিন সাম্প্রতিক এক বিবৃতিতে জানান, শারজাহতে এসব ভবনের থাকার খরচ বেশি হলেও দুবাইয়ের চেয়ে কম হবে।

শারজাহতে বছরে ৬০ হাজার দিরহাম খরচ করে এক বেডরুমের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট পাওয়া সম্ভব। কিন্তু এই অর্থে দুবাইতে একটি ছোট স্টুডিও পাওয়া সম্ভব না।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬