logo
প্রবাসের খবর

তেল–গ্যাস অনুসন্ধানে নতুন এলাকা উন্মোচন করল ওমান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ অক্টোবর ২০২৪
Copied!
তেল–গ্যাস অনুসন্ধানে নতুন এলাকা উন্মোচন করল ওমান
প্রতীকী ছবি

ওমানে তেল–গ্যাস অনুসন্ধানে ২১ হাজার ১৪০ বর্গকিলোমিটারের নতুন এলাকা উন্মোচন করেছে দেশটির জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। ওমানে অনুষ্ঠিত আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম জিওলজিস্টসের (এএপিজি) আন্তর্জাতিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট ওমান আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সাইয়্যেদ ফাহদ আল জুলান্দা আল সাইদ। সম্মেলনে ৬০টি দেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে ওমানের জ্বালানি ও খনিজ মন্ত্রী সালেম বিন নাসের আল আউফি ওমানের বৈচিত্র্যময় ভূতাত্ত্বিক প্রাকৃতিক ভূচিত্র তুলে ধরেন। তিনি জানান, ওমানে তেল এবং গ্যাসের মজুত মরুভূমি এবং উপকূলীয় উভয় অঞ্চলে বিস্তৃত রয়েছে। নতুন এলাকায় তেল ও গ্যাসে অনুসন্ধানে বিনিয়োগের জন্য একটি প্যাকেজও ঘোষণা করেছে ওমান সরকার ।

এই নতুন উন্মোচিত এলাকায় থাকা তেল ও গ্যাস ওমানের জ্বালানি খাতকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেইসঙ্গে বৈশ্বিক তেল ও গ্যাসের বাজারে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলা আশা করা হচ্ছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১৬ ঘণ্টা আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১০ দিন আগে