logo
প্রবাসের খবর

আমিরাতে এয়ার ট্যাক্সি চালাতে জোবির আবেদন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৪
Copied!
আমিরাতে এয়ার ট্যাক্সি চালাতে জোবির আবেদন
এয়ার ট্যাক্সি

ফ্লাইং ট্যাক্সি কোম্পানি জোবি এভিয়েশন সংযুক্ত আরব আমিরাতে প্রথম সনদপ্রাপ্ত এয়ার ট্যাক্সি অপারেটর হওয়ার জন্য আবেদন করেছে। জোবি ইলেকট্রিক এরিয়াল ভেহিকেল (ইএভি) প্রস্তুতকারক এয়ার অপারেটর সার্টিফিকেটের জন্য আবেদন করে চিঠি দিয়েছে।

এই বছরের শুরুতে দুবাইয়ে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার জন্য জোবি দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ)-র সাথে একটি চুক্তি সই করে। আবুধাবি পৌরসভা ও পরিবহন বিভাগ, আবুধাবি অর্থনৈতিক উন্নয়ন বিভাগ এবং সংস্কৃতি ও পর্যটন বিভাগের সাথেও জোবি একটি সমঝোতা স্মারক সই করেছে। এরফলে জোবি আবুধাবি ও এর বাইরে এয়ার ট্যাক্সি চালাতে পারবে।

জোবির প্রতিষ্ঠাতা এবং সিইও জোবেন বেভার্ট বলছেন, “সংযুক্ত আরব আমিরাত জুড়ে ‘ক্লিন ফ্লাইট’ গ্রহণের পিছনে অবিশ্বাস্য গতি রয়েছে। আমরা বিশ্বের প্রথম বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নেটওয়ার্কগুলির একটি। আমরা জিসিএএ-সহ বিস্তৃত অংশীদারদের সাথে কাজ করতে পেরে আনন্দিত। আমরা অত্যাধুনিক বিমান ব্যবহার করে দ্রুত, পরিষ্কার ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চাই।”

ইউএই জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) থেকে এয়ার অপারেটর সার্টিফিকেট নিয়ে ওই দেশে বাণিজ্যিক বিমান পরিবহন পরিষেবা পরিচালনা করতে হয়। এটা অনেকটা আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেওয়া পার্ট-১৩৫ এয়ার ক্যারিয়ার সার্টিফিকেটের মতো।

বৈদ্যুতিক জোবি ফ্লাইং ট্যাক্সিতে একজন পাইলট ও চারজন যাত্রী বসতে পারেন। এটি ঘণ্টায় ২০০ মাইল বেগে চলতে পারে। সেভাবেই এর ডিজাইন করা হয়েছে। কোম্পানিটি দুবাইয়ের পাশাপাশি আমেরিকার ডেল্টা এয়ারলাইনের সাথে মিলে নিউইয়র্ক সিটি এবং লস অ্যাঞ্জেলেসে ফ্লাইং ট্যাক্সি পরিচালনা করার পরিকল্পনা করছে।

সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেইরাহ পর্যন্ত গাড়িতে যেতে সাধারণত ৪৫ মিনিট সময় লাগে। আর ফ্লাইং ট্যাক্সিতে লাগবে ১০ মিনিট। এমনটাই আশা করা হচ্ছে।

জোবি সম্প্রতি বৈদ্যুতিক ফ্লাইং ট্যাক্সি চালাতে অস্ট্রেলিয়ায় সনদের জন্য আবেদন করেছে। জাপান সিভিল এভিয়েশন ব্যুরো এবং ইউনাইটেড কিংডমের সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রকদের কাছ থেকে সনদ পেতে জোবি আবেদন করেছে। জোবি সনদ পাওয়ার পাঁচটি ধাপের মধ্যে তৃতীয় ধাপে রয়েছে। এই সনদের সাথে কয়েক বছর সময় নেয় এবং কঠোর প্রবিধান পূরণের জন্য বিস্তৃত পরীক্ষা এবং ডকুমেন্টেশন জড়িত।

জোবি এখন টয়োটা, ডেল্টা এয়ার লাইনস, এসকে টেলিকম এবং উবারসহ বিনিয়োগকারীদের কাছ থেকে ২০০ কোটি ডলারেরও বেশি সংগ্রহ করেছে। কোম্পানিটির মতে, একটি সম্পূর্ণ-স্কেল প্রোটোটাইপসহ ৩৩ হাজার মাইলেরও বেশি বৈদ্যুতিক ফ্লাইট লগ করেছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৭ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৪ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৬ দিন আগে