logo
প্রবাসের খবর

মধ্যপ্রাচ্যে শীর্ষ নিরাপদ শহর আমিরাতের আবুধাবি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ সেপ্টেম্বর ২০২৪
Copied!
মধ্যপ্রাচ্যে শীর্ষ নিরাপদ শহর আমিরাতের আবুধাবি
আবুধাবি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (MENA) অঞ্চলে বসবাসযোগ্য শহরের তালিকায় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি।

ইকোনমিস্টের প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২৪ সালের বার্ষিক জরিপে এ তথ্য উঠে এসেছে। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর মতো সূচকের আলোকে বিশ্বের ১৭৩টি শহর নিয়ে এই জরিপ করা হয়েছে।

২৬ জুন জরিপটি প্রকাশিত হয়েছে।

ক্রমাগত কম অপরাধের হারের দিক দিয়ে সংযুক্ত আরব আমিরাতের অন্য তিনটি শহরও বিশ্বের শীর্ষ ১০টি নিরাপদ শহরের তালিকায় স্থান পেয়েছে। শহরগুলো যথাক্রমে আজমান চতুর্থ, শারজাহ পঞ্চম এবং দুবাই সপ্তম স্থান দখল করেছে।

সামগ্রিকভাবে নিরাপত্তার দিক দিয়ে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

গ্লোবাল লাইভবিলিটি ইনডেক্স অনুসারে আবুধাবি ও দুবাই মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সবচেয়ে বাসযোগ্য শহর হিসাবে স্বাস্থ্যসেবা ও শিক্ষায় তাদের স্কোর উন্নত করেছে। আবুধাবি শীর্ষস্থান ধরে রেখেছে। দুবাই দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে আছে কুয়েত নিটি। টতুখ কাতারের দোহা। পঞ্চম বাজরাইনের মানামা।

ইআইইউর জরিপে বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় এবারও টানা তৃতীয়বারের মতো শীর্ষ অবস্থানে রয়েছে ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।

ভিয়েনার পরেই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের অবস্থান।

তৃতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ। আগের বছর (২০২৩) তালিকায় জুরিখের অবস্থান ছিল ষষ্ঠ।

আগের বছর তৃতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর এবার এক ধাপ পিছিয়ে চতুর্থ অবস্থানে নেমে গেছে।

আর কানাডার ক্যালগারি শহরের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা।

কানাডার ভ্যাঙ্কুভার ও অস্ট্রেলিয়ার সিডনি যৌথভাবে হয়েছে সপ্তম।

জাপানের ওসাকা ও নিউজিল্যান্ডের অকল্যান্ড হয়েছে যৌথভাবে নবম।

অন্যদিকে ২৯২৪ সালে বিশ্বে বসবাসের যোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান দুই ধাপা পিছিয়ে ১৬৮ নম্বরে নেমে গেছে। ২০২৩ সালে ঢাকা ছিল ১৬৬তম অবস্থানে।

বসবাসযোগ্য ১৭৩টি শহরের মধ্যে ঢাকার চেয়েও পিছিয়ে রয়েছে আরও ৫টি শহর। এগুলো হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্ক, লিবিয়ার রাজধানী ত্রিপোলি, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, নাইজেরিয়ার লাগোস ও পাকিস্তানের করাচি।

আরব আমিরাতের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশির বসবাস। শহরগুলোর কৃতিত্বের ধারা অব্যাহত রাখতে অন্য দেশের নাগরিকদের সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশিদেরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

ম্যাচজুড়ে ফিনল্যান্ডের গোলরক্ষক জাস্টুস আনুনেন ছিলেন দুর্ভেদ্য প্রাচীরের মতো। সুইজারল্যান্ড একাধিক আক্রমণ চালালেও তার দৃঢ়তা ফিনল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রাখে। শেষ পর্যন্ত হেলেনিয়ুসের একমাত্র গোলই গড়ে দেয় ইতিহাস।

১৩ ঘণ্টা আগে

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

২ দিন আগে

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

১০ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

১৩ দিন আগে