বিডিজেন ডেস্ক

ওমানে গতবছরের চেয়ে এবার বৈদ্যুতিক যানের সংখ্যা ৩০০ শতাংশ বেড়েছে। ২০২৩ সালে দেশটিতে বৈদ্যুতিক যানের সংখ্যা ছিল ৫৫০টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫০০টিতে।
এ তথ্য জানিয়েছেন ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা খামিস বিন মোহাম্মেদ আল শামাখি।
তিনি জানান, এই উত্থান কার্বন নিঃসরণ কমাতে ওমানের প্রতিশ্রুতির একটি অংশ। ওমানের ভিশন ২০৫০ অনুযায়ী, দেশটি একটি টেকসই পরিবহন ব্যবস্থার মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে চায়। এ জন্য ওমান সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। বৈদুতিক যান চার্জের জন্য ২০২৩ সালে ওমানে ১২০টিরও বেশি ইভি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। এই বছরের শেষ নাগাদ সব মিলিয়ে ২০০টির বেশি ইভি চার্জিং স্থাপন করার কথা রয়েছে ওমান সরকারের। আর ২০২৭ সালের মধ্যে ওমানজুড়ে ৩৫০টি ইভি চার্জিং স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে।
কার্বন নিঃসরণ কমাতে ওমান শুধু বৈদ্যুতিক যান বাড়ানোতেই জোর দিচ্ছে না। দেশটির মন্ত্রণালয় বৈদ্যুতিক যানের জন্য অবকাঠামো উন্নত করতে বেসরকারি খাতকেও সহযোগিতা করছে। চার্জিং স্টেশন স্থাপন ছাড়াও, বন্দরের সরঞ্জামগুললোকে বৈদ্যুতিক শক্তি দিয়ে পরিচালনা এবং বিমানবন্দরগুলোকে পরিবেশ বান্ধব অপারেশনে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে ওমান সরকারের ৷ এছাড়া উড়োজাহাজের জন্য টেকসই জ্বালানি উৎপাদনের উদ্যোগও চলছে।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।