logo
প্রবাসের খবর

কুয়েতে বেতন বা পণ্যের ওপর 'কোনো কর নেই'

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কুয়েতে বেতন বা পণ্যের ওপর 'কোনো কর নেই'
কুয়েত শহরের দৃশ্য। ছবি: সংগৃহীত

কুয়েতে বেতন, পণ্য, টিকিট, অপ্রয়োজনীয় পরিষেবা এবং বিনোদনের ওপর বিভিন্ন কর আরোপের বিষয়ে সাম্প্রতিক গুজবকে দেশটির অর্থ মন্ত্রণালয় দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

এক সংবাদ বিবৃতিতে, অর্থ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এই দাবিগুলো ভিত্তিহীন। আরও বলা হয়েছে, স্কুলে কর শিক্ষার প্রচারের জন্য এটি একটি চলমান প্রচেষ্টা। এই উদ্যোগ ২০০৫ সাল থেকে চালু হয়েছে। প্রচেষ্টাটি মধ্য ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কর এবং আর্থিক শিক্ষা বাড়ানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত। কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের কর প্রশাসনের ট্যাক্স মিডিয়া বিভাগের অধীন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি বিস্তৃত অংশীদারত্বের অংশ এটি।

উপরন্তু, কর প্রশাসনের সাংগঠনিক কাঠামো সম্পর্কিত উদ্বেগগুলো অর্থ মন্ত্রণালয় সমাধান করেছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। মন্ত্রণালয় নিশ্চিত করেছে, কাঠামোটি ২০০৩ সালের অনুমোদিত প্রশাসনিক প্রবিধান ৪০৪–এর ওপর ভিত্তি করে। আরও বলা হয়েছে, প্রশাসন এই প্রবিধান সাপেক্ষে বিদেশি ও কুয়েতি উভয় কোম্পানির জন্য সমানভাবে কর আইন প্রয়োগ করে।

সূত্র: আরব টাইমস

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬