logo
প্রবাসের খবর

মধ্যপ্রাচ্যে প্রথম বাণিজ্যিক জুয়ার লাইসেন্স দিল আরব আমিরাত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ অক্টোবর ২০২৪
Copied!
মধ্যপ্রাচ্যে প্রথম বাণিজ্যিক জুয়ার লাইসেন্স দিল আরব আমিরাত

আমেরিকার হোটেল ও ক্যাসিনো অপারেটর উইন রিসোর্টস জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটির কাছ থেকে প্রথম বাণিজ্যিক গেমিং (জুয়া খেলা) অপারেটরের লাইসেন্স পেয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এরইমধ্যে আমিরাতের রাস আল খাইমাহর উইন আল মারজান দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে উইন রিসোর্টস। সেখানেই আরব আমিরাত তথা মধ্যপ্রাচ্যের প্রথম ক্যাসিনো স্থাপন করা হবে।

বার্তা সংস্থা রয়টার্স, ৬২ হেক্টর এলাকা জুড়ে আরব উপসাগরে বিস্তৃত এই বিলিয়ন ডলারের প্রকল্পটি ২০২৭ সালের শুরুর দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে।

এই প্রকল্পটি উইন রিসোর্টস, মারজান ও আরএকে হসপিটালিটি হোল্ডিংয়ের মধ্যে একটি যৌথ উদ্যোগ। তবে রাস আল খাইমাহর-এর সরকারি অফিস এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত মাসে সংযুক্ত আরব আমিরাত জুয়া নিয়ন্ত্রণের জন্য একটি ফেডারেল সংস্থা গঠন করেছে এবং যুক্তরাষ্ট্রের শিল্প বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে দেশটিতে জুয়া অনুমোদন দেওয়ার বিষয়ে বহুদিনের জল্পনার অবসান ঘটেছে, কারণ উপসাগরীয় অঞ্চলে, বিশেষ করে রক্ষণশীল গালফ দেশগুলোতে জুয়া খেলা নিষিদ্ধ।

মূলত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বিশেষত সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়ায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬