logo
প্রবাসের খবর

ইতালিতে নতুন আইন, সিম কিনতে লাগবে বৈধতা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ অক্টোবর ২০২৪
Copied!
ইতালিতে নতুন আইন, সিম কিনতে লাগবে বৈধতা
প্রতীকী ছবি: সংগৃহীত

ইতালিতে অবৈধ অভিবাসন বন্ধে দেশটির সরকার টেলিকমিউনিকেশন সঙক্রান্ত একটি আইন সংশোধন করেছে। সংশোধিত আইন অনুযায়ী বৈধ রেসিডেন্স পারমিট না থাকলে সিম কার্ড কিনতে পারবেন না কোনো অভিবাসী।

২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দেশটির আইনসভা টেলিকমিউনিকেশন কোডের এ সংশোধনী অনুমোদন দিয়েছে। ডিডিএল সিকিউরিটি আইনের ৩২ নম্বর ধারায় এ নিয়মের কথা বলা হয়েছে।

সংশোধিত আইন অনুযায়ী, দেশটিতে আশ্রয়প্রার্থী বা অনিয়মিত অভিবাসী যাদের বৈধ রেসিডেন্স পারমিট নেই, তারা সিম কার্ড কিনতে পারবেন না। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশগুলোর কোনো নাগরিক যদি ইতালিতে সিম কার্ড কিনতে চায়, তাহলে তার দেশটিতে বৈধতা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে।

একইভাবে দেশটির কোনো প্রতিষ্ঠান তৃতীয় দেশের নাগরিকের কাছে রেসিডেন্স পারমিট ছাড়া সিম কার্ড বিক্রিও করতে পারবে না। যদি কোনো প্রতিষ্ঠান এ আইন অমান্য করে তাহলে সেই প্রতিষ্ঠান ৫ থেকে ৩০ দিন পর্যন্ত বন্ধ ও জরিমানা করার কথা বলা হয়েছে।

এদিকে এই নিয়মের বিরোধিতা করেছেন দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিক ও অভিবাসন বিশেষজ্ঞরা। অনেকে এটাকে ‘অভিবাসীবিরোধী’ হিসেবে উল্লেখ করেছেন।

দেশটির বামপন্থী নেতা ফিলিবেরতো জারাত্তি স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘টেলিকমিউনিকেশন খাতের এই সংশোধিত আইন নিঃসন্দেহে অভিবাসনবিরোধী। স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেয়ো পিয়ান্তেদোসি ও প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার দেশটিতে বসবাসরত সব অভিবাসীদের নিজ দেশে থাকা পরিবারের সঙ্গে যোগাযোগের অধিকার থেকে বঞ্চিত করছেন।’

তিনি মনে করেন, সরকার এই আইনের মাধ্যমে কৌশলে অভিবাসীদের চাপের মুখে ফেলতে চাচ্ছে। এতে অভিবাসীরা সিম না কিনতে পেরে অন্য দেশে চলে যাওয়ার চিন্তা করবে।

ইতালিতে বিপুলসংখ্যক বাংলাদেশি বাস করেন। কতজন বাংলাদেশি অবৈধভাবে দেশটিতে বসবাস করছেন তার সঠিক পরিসংখ্যান নেই। ধারণা করা হয় কয়েক হাজার বাংলাদেশি ইতালিতে অবৈধভাবে বসবাস করছেন। দেশটির নতুন আইনের কারণে তারা সমস্যায় পড়বেন।

আরও দেখুন

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

২ ঘণ্টা আগে

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৮ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

১১ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১৫ দিন আগে