logo
প্রবাসের খবর

অস্থায়ী কাজের ভিসায় সৌদির নতুন আইন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ অক্টোবর ২০২৪
Copied!
অস্থায়ী কাজের ভিসায় সৌদির নতুন আইন

অস্থায়ী কাজের ভিসা নিয়ে নতুন আইনে অনুমোদন করেছে সৌদি আরব সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন একটি বৈঠকে হজ ও ওমরাহ সম্পর্কিত কাজে অস্থায়ী কাজের ভিসায় আসা প্রবাসীদের সংযুক্ত করার আইনে অনুমোদন দেওয়া হয়। ছয় মাস পর এই নতুন আইন কার্যকর হবে।

সৌদি সরকার জানায়, এই পদক্ষেপের কারণে বেসরকারি খাতে প্রতিষ্ঠানগুলো অস্থায়ী কাজের ভিসায় প্রবাসীদের ব্যবহার করে সুবিধা নিতে পারবে।

এদিকে সৌদি সরকার অস্থায়ী কাজের ভিসার নাম পরিবর্তন করে ‘হজ এবং ওমরাহ পরিষেবার জন্য অস্থায়ী কাজের ভিসা’ করার নির্দেশ দিয়েছে। এই ভিসাগুলোর মেয়াদ ১৫ শাবান থেকে মহররমের শেষ পর্যন্ত (অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত) বাড়ানো হয়েছে। এতদিন একজন ব্যক্তি কোনো কাগজপত্র ছাড়াই সৌদিতে তিন মাসের অস্থায়ী কাজের ভিসা নিতে পারতেন।

নতুন এই আইন অনুসারে, এখন থেকে বিদেশি শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো আরও স্বাধীনতা উপভোগ করবে। এই নিয়ম কার্যকর হওয়ার পর থেকে তারা চাইলেই অতিরিক্ত ৯০ দিন ভিসার মেয়াদ বাড়াতে পারবে।

নতুন এই আইনে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে চুক্তি করার বাধ্যবাধকতা প্রদান করা হয়েছে। বিদেশে সৌদি দূতাবাস এবং কনস্যুলেটগুলোর মাধ্যমে ভিসা পাওয়ার পূর্বশর্ত হিসাবে মেডিকেল বীমা থাকা প্রয়োজন বলেও নতুন এই আইনে বলা হয়েছে।

অস্থায়ী কাজের ভিসার অপব্যবহার রোধ করার লক্ষ্যে নতুন আইনে জরিমানার কথাও উল্লেখ করা হয়েছে।

আরও দেখুন

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ ঘণ্টা আগে

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

নতুন কর্মসূচিতে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের মধ্যে যারা সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাস আর কাজের অনুমতির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

৪ দিন আগে

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় অসুস্থ ওই প্রবাসী মারা যান।

৫ দিন আগে