logo
প্রবাসের খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৪
Copied!
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল
ছবি : সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ অংশ নিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে ঢাকা থেকে সকালে আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয় তারা।

এবারের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরের মাঠেই খেলার কথা ছিল বাংলাদেশে নারী ক্রিকেট দলের। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং অস্থিরতার কারণে বিশ্বকাপের আসর সরিয়ে নিয়েছে আইসিসি। ফলে বাংলাদেশের বদলে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত দুবাই এবং শারজাহে অনুষ্ঠিত হবে।

৩ অক্টোবর বাংলাদেশের ম্যাচ দিয়েই পর্দা উঠবে এবারের আসরের। ওই দিন শারজায় উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

১০টি দেশ বিশ্বকাপে খেলবে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে। এই গ্রুপের অন্য দল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

গ্রুপ পর্বে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলবে। ১৫ অক্টোবর পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ পর্বের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে ১৭ অক্টোবর এবং শারজায় দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর।

২০১৪ সালে বিশ্বকাপে প্রথম অংশ নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর পরে আরও কয়েকটি আসরে অংশ নিলেও বিশ্ব আসরে দেখা পায়নি জয়ের মুখ। এবার সেই আক্ষেপ মেটাতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমন লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪–এর জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে। দলে নতুন মুখ দিশা বিশ্বাস।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, শোভনা মোস্তারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি ও দিশা বিশ্বাস।

আরও দেখুন

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

১৫ মিনিট আগে

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৮ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

১১ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১৫ দিন আগে