logo
প্রবাসের খবর

জুরিখে বাংলাদেশিদের ভ্রাম্যমাণ সেবা দেবে বাংলাদেশ দূতাবাস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ অক্টোবর ২০২৪
Copied!
জুরিখে বাংলাদেশিদের ভ্রাম্যমাণ সেবা দেবে বাংলাদেশ দূতাবাস
জুরিখ। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জুরিখে প্রবাসী বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন।

১৯ অক্টোবর বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা চলবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে কনস্যুলার সেবা, রেমিট্যান্স বৃদ্ধি বিষয়ক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

বিজ্ঞপ্তিতে ই-পাসপোর্টের আবেদনকারীদের ১৮ অক্টোবরের মধ্যে দূতাবাসের ওয়েবসাইটে অথবা +৪১৭৭৯২২৩৬০৪ নম্বরে যোগাযোগের মাধ্যমে সাক্ষাতের সময় নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১১ দিন আগে