logo
প্রবাসের খবর

শিগগিরিই আরব আমিরাতে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সার্ভিস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ অক্টোবর ২০২৪
Copied!
শিগগিরিই আরব আমিরাতে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সার্ভিস
আরব আমিরাতে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সার্ভিস।

শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সার্ভিস। এয়ার ট্যাক্সি পরিচালনা করবে ইউএস-ভিত্তিক শীর্ষস্থানীয় অ্যাভিয়েশন কোম্পানি জোবি অ্যাভিয়েশন।

গত সপ্তাহে কানাডায় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আয়োজিত একটি অনুষ্ঠানে জোবি অ্যাভিয়েশনের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক সাইফ মোহাম্মদ আল সুওয়াইদিকে একটি চিঠি দেওয়া হয়। সেখানে বলা হয়, শিগগিরই জোবি অ্যাভিয়েশন সংযুক্ত আরব আমিরাতে তাদের কার্যক্রম শুরু করতে চায়।

এর আগে গত ফেব্রুয়ারিতেই জোবি অ্যাভিয়েশন দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) সঙ্গে এয়ার ট্যাক্সি সার্ভিস নিয়ে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়।

সংশ্লিষ্টরা জানিয়েছে, এয়ার ট্যাক্সিগুলো যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিতের পাশাপাশি আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্য সতর্কতার সঙ্গে নকশা করা হয়েছে।

এয়ার ট্যাক্সিতে পাইলটের পাশাপাশি চারজন যাত্রী আরামে বসার মতো পর্যাপ্ত জায়গা থাকবে। ৫০০ থেকে ১০০০ মিটার পর্যন্ত উচ্চতায় উড়ে যাওয়া এই এয়ার ট্যাক্সিগুলোর নকশা এবং পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। উচ্চতা যাত্রার দূরত্বের ওপর ভিত্তি করে পরিবর্তিত হবে।

জোবি অ্যাভিয়েশনের ডেভেলপ করা একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে উবারের মতো জনপ্রিয় রাইড-শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে এয়ার ট্যাক্সি বুকিং দেওয়া যাবে।

দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) ধারণা, এ ধরনের যান গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে যোগাযোগের সময় ৭০ শতাংশ কমিয়ে দেবে। যেমন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থলপথে পাম জুমইরাতে যেতে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগলেও এয়ার ট্যাক্সি ব্যবহারে সময় লাগবে মাত্র ১০-১২ মিনিট।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬