logo
প্রবাসের খবর

মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা সম্মিলিত গণহত্যা: কাতারের আমির শেখ তামিম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ অক্টোবর ২০২৪
Copied!
মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা সম্মিলিত গণহত্যা: কাতারের আমির শেখ তামিম
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে ‘সম্মিলিত গণহত্যা’ বলে অভিহিত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

তিনি বলেন, এটি এখন স্পষ্ট যে যা ঘটছে তা গণহত্যা, পাশাপাশি গাজা উপত্যকাকে মানুষের বসবাসের অযোগ্য করে তোলা হচ্ছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) কাতারের দোহায় এশিয়া কো-অপারেশন ডায়ালগ শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আমির শেখ তামিম তাঁর বক্তব্যে বলেছেন, কাতার বেশ কয়েকবার ইসরায়েলের দায়মুক্তির বিষয়ে সতর্ক করেছে।

এ ছাড়া, তিনি লেবাননের ভাতৃপ্রতীম জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বিমান হামলা এবং সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন।

ইসরায়েল অবশ্য গাজায় গণহত্যার অভিযোগের তীব্রভাবে প্রত্যাখ্যান করে আসছে। এক বছর আগে হামাসের সশস্ত্র বাহিনী দক্ষিণ ইসরায়েলি শহরগুলোতে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে। এর জবাবে ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

চলতি সপ্তাহে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে একটি স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬