logo
প্রবাসের খবর

কুয়েতে প্রায় দেড় হাজার অভিবাসী গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কুয়েতে প্রায় দেড় হাজার অভিবাসী গ্রেপ্তার
কুয়েতে নথিপত্রহীন দড়ে হাজার অভিবাসী গ্রেপ্তার হয়েছে।

কুয়েতে আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রেসিডেন্সি বিষয়ক তদন্ত বিভাগ ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করছে। চলমান অভিযানে এরই মধ্যে বিভিন্ন দেশের দেড় হাজার অভিবাসী গ্রেপ্তার হয়েছে।

কুয়েতে এক মালিকের ভিসায় আসার পর অন্যত্র অন্য মালিকের কাজ করা স্থানীয় আইনে আবাসন আইনের লঙ্ঘন। অভিযানে ফ্রি ভিসায় কাজ করা অভিবাসীরা বেশি গ্রেপ্তার হন। ভিসা ব্যবসায়ীরা স্থানীয় নাগরিকদের সহযোগিতায় এ ভিসা ৭ লাখ থেকে ১০ লাখ টাকায় বিক্রি করে থাকেন। আবার ১ বছর বা ২ বছর পর নবায়নের জন্যও তাদের টাকা দিতে হয়।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নতুন গভর্নরেট অফিস খোলা ও ২৪/৭ নিরাপত্তা দল গঠনের পর আবাসিক আইন লঙ্ঘনের জন্য বিভিন্ন দেশের ১৪৬১ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের নিজ দেশে ফেরত পাঠানোসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়ার জেনারেল ডিপার্টমেন্ট জোর দিয়েছিল, আইন ভঙ্গকারীদের ধরতে নিরাপত্তা অভিযানগুলো সারা দেশে অব্যাহত থাকবে। স্থানীয় নাগরিকদের জরুরি হটলাইনের (১১২) মাধ্যমে লঙ্ঘনকারী বা সন্দেহজনক কার্যকলাপের জড়িতদের বিষয়ে জানানোর মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে বলা হয়।

আরও দেখুন

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

২ ঘণ্টা আগে

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৮ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

১১ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১৫ দিন আগে