logo
প্রবাসের খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ অক্টোবর ২০২৪
Copied!
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মহিউদ্দিন (৩৮) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

বুধবার (২ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের তনুমা শহরে এই ঘটনা ঘটে।

মহিউদ্দিনের বন্ধু মো. ইকবাল হোসাইন মাসুদ জানান, মহিউদ্দিন মাইক্রো গাড়িতে সবজি আনার নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন। প্রথম দিন সকালে মাহাইল শহর থেকে তনুমা শহরে সবজি আনার জন্য তিনি নিজে গাড়ি চালিয়ে গিয়েছিলেন। সবজিবোঝাই গাড়ি নিয়ে ফেরার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ তনুমা সরকারি হাসপাতালে রয়েছে।

ইকবাল হোসাইন আরও জানান, মহিউদ্দিন দুই বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। ছয় মাস আগে গাড়ির ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন। প্রথম আকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ শেষ হলে নতুন আকামা করে নতুন চাকরিতে যোগ দেন। সতুন চাকরির প্রথম দিনই দুর্ঘটনায় মারা গেছেন। তাঁর স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।

মহিউদ্দীন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার মরহুম নুর আলমের ছেলে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৭ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৪ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৬ দিন আগে