logo
প্রবাসের খবর

ওমানে একদল প্রবাসী গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ অক্টোবর ২০২৪
Copied!
ওমানে একদল প্রবাসী গ্রেপ্তার
প্রতীকী ছবি

আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ওমানে একদল প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ওমানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নর্থ আল বাতিনাহ গভর্নরেটের আল সুওয়াইক এলাকা থেকে এসব প্রবাসীদের গ্রেপ্তার করা হয়।

এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নর্থ আল বাতিনাহ গভর্নরেটের আল সুয়াইক এলাকায় অভিযান চালিয়ে আবাসিক আইন লঙ্ঘনের জন্য আফ্রিকান এবং এশিয়ান একদল প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ওমান আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্বের একটি দেশ। ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, ২০২৩ সালের শেষে দেশটিতে বাংলাদেশির সংখ্যা ছিল ৭ লাখ ১৯ হাজার ১১১ জন। যা চলতি বছরের মে মাসের পর কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৪ হাজার ১০৮ জনে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬