logo
প্রবাসের খবর

ফ্লাইটে পেজার, ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা দিল এমিরেটস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ অক্টোবর ২০২৪
Copied!
ফ্লাইটে পেজার, ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা দিল এমিরেটস
পেজার, ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা দিল এমিরেটস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স তাদের ফ্লাইটে যাত্রীদের পেজার (তারহীন যোগাযোগের যন্ত্র) ও ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা দিয়েছে। গত মাসে হিজবুল্লাহর বিরুদ্ধে এসব যন্ত্র ব্যবহার করে হামলার পর নিরাপত্তার কথা ভেবে এ সিদ্ধান্ত নিল এয়ারলাইন্সটি।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার এয়ারলাইন্সটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, দুবাই থেকে, দুবাইয়ের উদ্দেশে কিংবা দুবাই হয়ে ভ্রমণকারী যাত্রীদের চেক ব্যাগেজ (প্লেনের কার্গো হোল্ডে রাখা ব্যাগ) কিংবা কেবিন ব্যাগেজে (কেবিনে যাত্রীর নিজের কাছে রাখা ব্যাগ) পেজার ও ওয়াকি-টকি বহন করা থেকে বিরত থাকতে বলা হলো।

নিষেধাজ্ঞা থাকা বস্তু পাওয়া গেলে নিরাপত্তাজনিত কারণে দুবাই পুলিশ সেটি জব্দ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মধ্যপ্রাচ্যের সবৃবৃহৎ এই এয়ারলাইন্সটি আরও জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত ইরাক ও ইরানের ফ্লাইটগুলো বন্ধ থাকবে। আর হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় লেবাননের ফ্লাইট আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

গত মাসে হাজার হাজার পেজার ও শতাধিক রেডিও ব্যবহার করে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল হামলা চালায় বলে অভিযোগ ওঠে। যদিও তেল আবিব এ অভিযোগ অস্বীকার করেছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৭ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৪ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৬ দিন আগে