বিডিজেন ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) লড়াই চলছে। এ লড়াইয়ে ইতিমধ্যে ইসরায়েল তাদের আট সেনাকে হারিয়েছে বলে নিশ্চিত করেছে; আহত হয়েছে সাতজন।
আইডিএফ জানায়, নিহত সেনাদের মধ্যে চারজন ইগোজ ইউনিটের সদস্য। বুধবার (১ অক্টোবর) লড়াইয়ে প্রথম যে ইসরায়েলি সেনা নিহত হন, তিনি এই ইউনিটেরই একজন ক্যাপ্টেন। ২২ বছর বয়সী ক্যাপ্টেনের নাম ইতান ইতঝাক ওস্তার। তিনি ছিলেন ইগোজ ইউনিটের টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডোদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে এইতারাউন শহরে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শহরের বাসিন্দা ও ইসলামিক হেলথ অথরিটির প্যারামেডিক। নিখোঁজ আছেন একজন।
এনএনএ এই হামলাকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছে। তারা জানায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শহরের ইসলামিক হেলথ অথরিটি কেন্দ্রে আঘাত হেনে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে। পাশাপাশি একটি ক্লিনিকও ধ্বংস করে দিয়েছে।
বার্তা সংস্থাটি এর আগে জানিয়েছিল, ভোরে ইসরায়েলি সীমান্তের কাছে দেবেল গ্রামে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছে।
গত সপ্তাহ থেকে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) বৈরুতের দক্ষিণে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। এসব হামলার মধ্যে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ এই প্রথম জানায়, তাদের মাটিতে লড়াই চলছে।
এএফপির খবরে বলা হয়, হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ গণমাধ্যমকে বলেন, ‘রুখে দাঁড়ানোর মাত্র শুরু হলো।’ নিজেদের সংগঠনের যোদ্ধাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দক্ষিণে সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।
এদিকে লেবাননের সেনাবাহিনীও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দুই দেশের মধ্যকার সীমান্তরেখা লঙ্ঘন করেছে। সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে, ইসরায়েলের শত্রু বাহিনী ব্লু লাইন অতিক্রম করে লেবাননে প্রায় ৪০০ মিটার ভেতরে ঢুকে পড়েছে। তবে পরে ‘অল্প সময়ের মধ্যেই তারা সরে যায়’।
বৈরুতে হিজবুল্লাহর ‘স্বাস্থ্য ইউনিটে’ হামলায় নিহত ৬
বৈরুতের মধ্যাঞ্চলে একটি ভবনে বুধবার মধ্যরাতের পর ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সেখানে অবস্থান করা আল–জাজিরার এক প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।
আল–জাজিরার প্রতিনিধি লরা খান বলেন, ‘এখন পর্যন্ত আমরা ছয়জন নিহত হওয়ার খবর জানতে পেরেছি। দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে মারা যান। হাসপাতালে এখনো সাতজন চিকিৎসাধীন আছেন।’
বুধবার রাতে বৈরুতের মধ্যাঞ্চলের যে ভবনে হামলা হয়েছে, সেখানে হিজবুল্লাহর একটি ‘স্বাস্থ্য ইউনিট’ ছিল। হামলার পর বহুতল ভবনটিতে আগুন ধরে যায়।
সূত্র: বিবিসি ও আল–জাজিরা

কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।
বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১৫ দিন আগে