বিডিজেন ডেস্ক
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসেফ জানিয়েছেন, দেশটিতে নতুন আবাসন আইন পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই এটির অনুমোদন দেওয়া হবে। সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, প্রবাসীদের জন্য ভিজিট ভিসা কিন্তু শর্তে চালু রয়েছে। তবে এই শর্ত লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শনিবার খাইতানে নিরাপত্তাবিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কুয়েতের উপ-প্রধানমন্ত্রী বলেন, নির্দিষ্ট শর্তাবলীর ওপর ভিত্তি করে প্রবাসীদের জন্য ভিজিট ভিসা চালু রয়েছে। যারা এসব শর্ত লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের মোট জনসংখ্যা প্রায় ৪৮ লাখ। এর মধ্যে কেবল বিদেশিই আছেন অন্তত ৩৩ লাখ। দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের কারণে কুয়েতিরাই প্রায় সংখ্যালঘু হয়ে পড়েছেন।
কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি আছেন। তবে তাদের মধ্যে কতজন অবৈধ, তা জানা যায়নি।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।