logo
প্রবাসের খবর

আমিরাতে বৈধতা নিশ্চিতে দ্রুত পাসপোর্টের আবেদন করার তাগিদ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০২৪
Copied!
আমিরাতে বৈধতা নিশ্চিতে দ্রুত পাসপোর্টের আবেদন করার তাগিদ
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলছে দুই মাসব্যাপী সাধারণ ক্ষমার কার্যক্রম

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলছে দুই মাসব্যাপী সাধারণ ক্ষমার কার্যক্রম। এর আওতায় দেশটিতে বসবাসরত ভিসার মেয়াদোর্ত্তীণ, অনিয়মিত ও অবৈধ অভিবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হতে পারছেন। বৈধতা নিশ্চিতে দেশটির ইমিগ্রেশন সেন্টারগুলোতে প্রতিদিন ভিড় বাড়ছে। জেল-জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ নিতেও ব্যস্ত অনেকে।

এ সুযোগ কাজে লাগতে তৎপর বাংলাদেশিরাও। তারা পাসপোর্টের মেয়াদ বাড়াতে ভিড় করছেন দেশটিতে অবস্থিত বাংলাদেশ মিশনে।

সাধারণ ক্ষমার আওতায় জেল-জরিমানা ছাড়াই দেশে ফেরার এ সুযোগ হাতছাড়া করতে চান না বাংলাদেশিরা।

একজন প্রবাসী জানালেন, ‘তিন বছর ধরে ভিসা নাই। অনেক দিন পর সুস্থভাবে দেশে যেতে পারছি সাধারণ ক্ষমা নিয়ে। জেল জরিমানা ছাড়াই যাচ্ছি এই জন্য অনেক শুকরিয়া।’

জানা গেছে, ১২ সেপ্টেম্বর পর্যন্ত দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে ই-পাসপোর্টের আবেদন জমা পড়েছে ৬ হাজার ৮৩৫টি। আর এমআরপি পাসপোর্টের আবেদন ৮৪৪টি।

অন্যদিকে আবুধাবির বাংলাদেশ দূতাবাসে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৬৩০টি ই-পাসপোর্ট এবং ৭৫৫টি এমআরপি পাসপোর্টের আবেদন করেছেন প্রবাসীরা।

এদিকে বৈধতার জন্য দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট পেতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন নিশ্চিতের তাগিদ দিয়েছেন দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

তিনি বলেন, ‘দেরিতে যদি পাসপোর্টের আবেদন করা হয়, তাহলে পাসপোর্ট এখানে পৌঁছাতে দেরি হতে পারে। পাসপোর্ট হাতে না পেলে বৈধ হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন অবৈধরা। এ জন্য সকলের প্রতি অনুরোধ যারা সাধারণ ক্ষমা পেতে চান তারা যেন অবশ্যই ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাসপোর্টের জন্য আবেদন দাখিল করেন।’

উল্লেখ্য, করোনা পরবর্তীসময়ে ভিসা উন্মুক্ত করে দেওয়ায় ভিজিট ও অন্য ভিসায় আরব আমিরাতে প্রবেশ করেন হাজার হাজার বাংলাদেশি। অনেকে ভিসা পরিবর্তন করে কাজের সুযোগ পেলেও বেশির ভাগেরই ভিসার মেয়াদ ফুরিয়ে যায়। এতে দেশটিতে অবৈধ হয়ে পড়েন কয়েক হাজার বাংলাদেশি।

আটকে পড়া এই অবৈধ অভিবাসীদের জন্য আগস্টে সাধারণ ক্ষমা ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সাধারণ ক্ষমার এই কার্যক্রম। এতে করে মেয়াদোত্তীর্ণ, অনিয়মিত বা কাগজপত্রবিহীন অভিবাসীরা জেল-জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন। সুযোগ থাকছে বৈধ হওয়ারও।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, ‘যারা কোনো কারণে আনডকুমেন্টেড হয়ে গেছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা ১ সেপ্টেম্বরের মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তারা এই সুবিধার আওতায় বৈধতা পাবেন।'

তা'মিম বা নিয়োগকর্তাদের কাছ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের জন্যেও বলবৎ থাকবে সাধারণ ক্ষমা। এ ছাড়া, প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করলে অবৈধ অভিবাসীদের ট্রাভেল পারমিট দেবে কনস্যুলেট। ট্রাভেল পারমিট পেলে সংশ্লিষ্ট ইমিগ্রেশন থেকে সংগ্রহ করা যাবে এক্সিট পারমিটও।

এক্সিট পারমিট পাওয়ার ১৪ দিনের মধ্যে দেশে ফিরতে হবে অভিবাসীদের। সাধারণ ক্ষমা চলাকালে এক্সিট পারমিট নিয়ে দেশে গেলে কোনোপ্রকার নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না অনুপ্রবেশকারী।

বি এম জামাল হোসেন বলেন, 'সাধারণ ক্ষমা চলাকালে এক্সিট পারমিট নিয়ে যারা যাবেন তাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। তারা আবার আসতে পারবেন।'

সাধারণ ক্ষমা চলাকালে সবচেয়ে বেশি প্রয়োজন হয় বৈধ পাসপোর্টের।

আরও দেখুন

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

ম্যাচজুড়ে ফিনল্যান্ডের গোলরক্ষক জাস্টুস আনুনেন ছিলেন দুর্ভেদ্য প্রাচীরের মতো। সুইজারল্যান্ড একাধিক আক্রমণ চালালেও তার দৃঢ়তা ফিনল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রাখে। শেষ পর্যন্ত হেলেনিয়ুসের একমাত্র গোলই গড়ে দেয় ইতিহাস।

১৪ ঘণ্টা আগে

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

২ দিন আগে

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

১০ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

১৩ দিন আগে