logo
খবর

অন্তর্বর্তী সরকারের কিছু লোক চাচ্ছে গণতান্ত্রিক সরকার যেন ক্ষমতায় না আসে: মির্জা ফখরুল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ আগস্ট ২০২৫
Copied!
অন্তর্বর্তী সরকারের কিছু লোক চাচ্ছে গণতান্ত্রিক সরকার যেন ক্ষমতায় না আসে: মির্জা ফখরুল
সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত সভা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ২৭ আগস্ট ২০২৫। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ভেতরেই একটি মহল গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন বানচালে কিছু রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলে ধরছে। অন্তর্বর্তী সরকারের ভেতরেরও কিছু লোক চাচ্ছে গণতান্ত্রিক সরকার যেন ক্ষমতায় না আসতে পারে।’

আজ বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী জনশক্তি পার্টি এই সভার আয়োজন করে। সভায় কাজী জাফরের রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন দলের নেতারা।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষের আশা ছিল রাজনৈতিক পট পরিবর্তনের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু দ্রুত নির্বাচন না হওয়ায় আশাহত হচ্ছে জনগণ।’

তিনি আরও বলেন, ‘দেশ এখনো কঠিন সময় পার করছে, দ্রুত সুষ্ঠু নির্বাচন না হলে দেখা দিতে পারে ভয়াবহ সংকট।’

মির্জা ফখরুল ভোট নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নির্বাচনের জন্য দ্রুত চূড়ান্ত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘যারা ৭১ এ আমাদের মুক্তিযুদ্ধে যারা অপকর্ম করেছে, তারাই আজকে বড় বড় কথা বলছে। আমাদের অনেক বেশি সজাগ থাকতে হবে। আমরা যদি মনে করি জিতে গেছি, তাহলে বিরাট ভুল হবে।’

আরও দেখুন

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।

৩ দিন আগে

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।

৪ দিন আগে

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

৮ দিন আগে