প্রতিবেদক, বিডিজেন

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ ম্যাচ ঘিরে মানুষের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করেও বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি। স্বাভাবিকভাবেই মন খারাপ সবার। মন খারাপ হামজা চৌধুরীরও। কাল ম্যাচ শেষে মাঠেই হতাশ হয়ে বসে পড়েছিলেন তিনি। চোখে-মুখে ছিল দেশকে জেতাতে না পারার বেদনা।
আজ ভোরের ফ্লাইটেই হামজা ইংল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন। যাওয়ার আগে বলে গেছেন, ‘দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতেই পারি।’
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামজা লিখেছেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম, তেমনটা হয়তো হয়নি। কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতেই পারি। আমাদের সব সময়ই ইতিবাচক থাকতে হবে। কারণ, আমরা সবে শুরু করেছি। ইনশাআল্লাহ, আমরা যেখানে যেতে চাই দল হিসেবে খুব শিগগিরই সেখানে পৌঁছে যাব।’
অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ২টি ম্যাচ (হোম ও অ্যাওয়ে) বাংলাদেশের। সে ২টি ম্যাচ ৫ দিনের ব্যবধানে। ৯ অক্টোবর দেশের মাটিতে খেলার পর ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে খেলা।
সিঙ্গাপুর ম্যাচ শেষেই হংকংয়ের বিপক্ষে সেই লড়াই নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন হামজা। একই সঙ্গে বাংলাদেশের মানুষকে জানিয়েছেন ভালোবাসা, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ অক্টোবরে দেখা হবে।’
মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর। সে ম্যাচ থেকেই তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাণভোমরা। শিলংয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশ গোলশূন্য ড্র করলেও হামজা ছিলেন দুর্দান্ত। ৪ জুন ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেয়েছে নিজের প্রথম আন্তর্জাতিক গোল। মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচেও তাঁর অ্যাসিস্ট থেকেই আসে বাংলাদেশের একমাত্র গোলটি (রাকিব হোসেন)।

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।
রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।