logo
খবর

চট্টগ্রামে ৯ ঘণ্টা পর নিভেছে তেলের গুদামসহ ১০ ব্যবসাপ্রতিষ্ঠানে লাগা আগুন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ জানুয়ারি ২০২৫
Copied!
চট্টগ্রামে ৯ ঘণ্টা পর নিভেছে তেলের গুদামসহ ১০ ব্যবসাপ্রতিষ্ঠানে লাগা আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার রাত দেড়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে। ছবি: প্রথম আলো চ

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে একটি তেলের গুদামসহ ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। গতকাল রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় লাগা এই আগুন আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে পুরোপুরি নিভেছে।

খবর প্রথম আলোর।

আগুনে সবচেয়ে ক্ষতি হয়েছে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি আসবাবপত্রের দোকান ও কারখানার।

প্রতিষ্ঠানটির মালিক মো. নুরুন্নবী প্রথম আলোকে বলেন, তাঁর প্রতিষ্ঠানের নিচে কারখানা ও ওপরে শোরুম ছিল। প্রায় ১ কোটি টাকার মালামাল ছিল এই ব্যবসাপ্রতিষ্ঠানে। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি তেলের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।

মোহাম্মদ আলাউদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, আগুন লাগার খবরে তারা অনেকেই আগুন নেভাতে এসেছিলেন। কিন্তু আগুনের তীব্রতা প্রচণ্ড ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।

বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও তার পাশের তেলের গুদাম, এস আলম ফার্নিচার, শাকিলের ভাঙারি দোকান, ঝুটের দোকান, একটি স্টেশনারি দোকানসহ ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আজ সকাল ৮টার দিকে সরেজমিন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সদস্যদের আগুন নেভাতে দেখা যায়। এ সময় সেখানে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

সলিমপুর ইউনিয়নের বাসিন্দা গোলাম রাব্বানী বলেন, ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে তেলের গুদামে আগুন লেগেছে। এরপর পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

সকালে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক। তিনি জানান, সকাল পৌনে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভানো গেছে। পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সব লোহার কাঠামো দিয়ে নির্মাণ করা হয়েছিল। আগুনের তীব্রতায় লোহা গলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ে যাচ্ছিল। তা ছাড়া বৈদ্যুতিক লাইনে তখন বিদ্যুৎ ছিল। সব মিলিয়ে অত্যন্ত ঝুঁকির মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে হয়েছে। আগুন রাতে নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভাতে প্রায় ৯ ঘণ্টা সময় লেগেছে।

তিনি আরও বলেন, ‘পুরো এলাকা ঘুরে দেখেছি। দোকানগুলোতে মালামাল রাখার কোনো শৃঙ্খলা ছিল না। ফলে ফায়ার সার্ভিসের কর্মীদের পৌঁছাতে সমস্যা হয়েছে। এ ছাড়া, বৈদ্যুতিক তারেরও লুজ কানেকশন ছিল।’

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের স্টেশন কর্মকর্তা ফিরোজ মিয়া বলেন, আগুনে প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তেলের গুদাম ও আসবাবের কারখানা থাকায় আগুনের তীব্রতা অত্যন্ত বেশি ছিল। ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬