বিডিজেন ডেস্ক

ইউরোপের দেশ ইতালিতে পরিবারের সঙ্গে পিকনিকে গিয়ে লেকের পানিতে ডুবে আব্দুস সামাদ রাউফ (১২) নামে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে।
খবর সমকালের।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় দুপুরে দেশটির মুলভেনো লেকের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
মৃত শিশু আব্দুস সামাদ রাউফ ইতালিপ্রবাসী আবু বকর সিদ্দিকের ছেলে এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় বাসিন্দা মৃত আব্দুল সাদেক মেম্বারের নাতি।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মুমূর্ষু অবস্থায় রাউফকে উদ্ধার করে। তাকে দ্রুত হেলিকপ্টারে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ইতালিপ্রবাসী ও মৃত শিশুর প্রতিবেশী সজীব আল হুসাইন।
তিনি বলেন, আমরা একাধিক পরিবার ইতালির ভেনিস শহর থেকে পিকনিকের উদ্দেশে মুলভেনো লেকের পাড় এলাকায় যাই। দুপুরের খাওয়া-দাওয়া শেষে পরিবার নিয়ে লেকের পানিতে গোসল করতে নামে সবাই। শিশু রাউফের পরিবারও নেমেছিল। কিন্তু রাউফ তখন খেলাধুলা করছিল। হঠাৎ শুনি রাউফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে লেকের পানি থেকে মুমূর্ষু অবস্থায় রাউফকে উদ্ধার করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুত্র: সমকাল

জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়ে মাহদী আমিন বলেন, সফরকালে আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলা হয়, এসব হামলা এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করছে।
লেবাননে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় বৈরুতের হামরা এলাকায় দিপালীর নিয়োগকর্তার (কফিল) বাড়িতে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায়। এ সময় ভবনটি ধসে পড়ে। এতে দিপালীর নিয়োগকর্তা ও তার পরিবারের সদস্য এবং দিপালীসহ মোট সাতজন নিহত হন।