logo
খবর

অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের পিকেএসএফের কার্যালয় পরিদর্শন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ এপ্রিল ২০২৬
Copied!
অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের পিকেএসএফের কার্যালয় পরিদর্শন

অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং সিইও ক্যাথলিন শেরউইন গতকাল সোমবার (২০ এপ্রিল) পিকেএসএফের কার্যালয় পরিদর্শন করেছেন। এর আগে তিনি পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে পরিচালিত ‘কমপ্রেহেনসিভ ক্যাটার‍্যাক্ট সার্ভিস ফর পিপল লিভিং ইন পোভার্টি ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।

পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিকেএসএফ কার্যালয়ে ক্যাথলিন শেরউইনকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাকির আহমেদ খান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।

পরে পিকেএসএফ কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে স্বাগত বক্তব্যে মো. ফজলুল কাদের পিকেএসএফের কৌশলগত পরিকল্পনা ২০২৫-২০৩০–এর ওপর আলোকপাত করেন। তিনি পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে পরিচালিত ছানি অপারেশনকে একটি মানবিক কার্যক্রম হিসেবে অবহিত করেন। ভবিষ্যতে পিকেএসএফ এ ধরনের মানবিক কার্যক্রম বাস্তবায়নে দেশব্যাপী তার সহযোগী সংস্থার বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করবে।

1 (1)

অরবিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মুনির আহমেদ ছানি অপারেশন কার্যক্রমে স্থানীয় পর্যায়ের জনগণের মাঝে চক্ষু পরিচর্যার সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানান। এর জন্য তিনি পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাসমুহের প্রশংসা করেন।

ক্যাথলিন শেরউইন তার বক্তব্যে পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাসমূহের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে চোখের স্বাস্থ্যের গুরুত্ব বিবেচনায় জলবায়ু-ঝুঁকিপূর্ণ ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে এই সেবা আরও বিস্তৃত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি দারিদ্র্য বিমোচনে পিকেএসএফের সাথে আইপ্লাস টেকসই উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

জাকির আহমেদ খান বলেন, দারিদ্র্য শুধু অর্থনৈতিক মানদণ্ডে বিচার করলে হবে না, দারিদ্র্য একটি বহুমাত্রিক বিষয়। তাই দারিদ্র্য হ্রাসকল্পে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে যেখানে অরবিস ইন্টারন্যাশনাল পিকেএসএফের সহযোগী হতে পারে। তিনি অরবিস ইন্টারন্যাশনালের বৃহৎ দারিদ্র্য হ্রাসকরণে আইপ্লাস কার্যক্রমে সম্পৃক্ত থাকার আগ্রহ ব্যক্ত করেন। এ ছাড়াও পিকেএসএফ দেশের উন্নয়নে যেকোনো সেবা কার্যক্রম বাস্তবায়নে অরবিস ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করবে বলে জানান।

3

উল্লেখ্য, পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে পরিচালিত ‘কমপ্রেহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিস ফর পিপল লিভিং ইন পোভার্টি ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় বিগত ছয় মাসে ২৭ হাজার ৮০০ জন দরিদ্র ব্যক্তি ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। এ সময় প্রায় ২ লাখ জনের প্রাথমিক চক্ষু পরীক্ষা করা হয়েছে। দেশের ৫৯টি জেলায় পিকেএসএফের ১১৫টি সহযোগী সংস্থা (এনজিও) এবং অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ৩০টি অংশীদার হাসপাতালের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

পরিদর্শন ও মতবিনিময়কালে পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।

২ দিন আগে

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।

৪ দিন আগে

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

৭ দিন আগে