logo
খবর

শাহজালাল বিমানবন্দরে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ নভেম্বর ২০২৪
Copied!
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ১১ নভেম্বর ২০২৪। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সৌজন্যে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ একটি লাউঞ্জ উদ্বোধন করেছেন।

আজ সোমবার (১১ নভেম্বর) সকালে লাউঞ্জটির উদ্বোধন করেন তিনি।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই লাউঞ্জটি স্পন্সর করেছে।

এ সময় মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিকেরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তাঁরা বড় ভূমিকা পালন করেছিলেন। আমরা তাঁদের কাছে সব সময় কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাঁদের (প্রবাসী শ্রমিকদের) ভ্রমণকে সহজ করবে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য এটিই প্রথম লাউঞ্জ। এখানে প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা থাকবে এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। খাবার পরিবেশনের জন্য ভর্তুকি দেবে সরকার।

অনুষ্ঠানে আইন বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় আসিফ নজরুল জন্মভূমির জন্য আত্মত্যাগ করা প্রবাসী শ্রমিক ও কোটি প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বাংলাদেশে নিযুক্ত আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি জানান, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তা করতে জাতিসংঘ লাউঞ্জটিকে স্পনসর করেছে। তিনি বলেন, ‘এটি প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত।’

ফাতিমা নুসরাত গাজালি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের সহায়তা করার জন্য প্রায় ১০০ স্বেচ্ছাসেবককে স্পনসর করেছে আইওএম।

আরও দেখুন

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

স্থানীয়দের দাবি, এ ঘটনায় স্থানীয় রাজমিস্ত্রি সাইফুল ইসলাম অথবা নিহত নারীর বড় ছেলে জড়িত থাকতে পারেন। তাদের দুজনই মাদকের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত সাইফুল একই এলাকার জমিদার বাড়ির আবুল খায়েরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

২ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় বাংলাদেশি ২ যুবক নিহত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় বাংলাদেশি ২ যুবক নিহত

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল ওই এলাকায় ইসরায়েলি বাহিনী দফায় দফায় হামলা চালায়। নিহত বাংলাদেশিরা সেখানে কর্মরত ছিলেন।

৩ দিন আগে

বিদেশে ভিসা বন্ডের টাকা পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

বিদেশে ভিসা বন্ডের টাকা পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো দেশ ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীর কাছে আর্থিক গ্যারান্টি বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট চাইলে ব্যাংকগুলো এখন সেই অর্থ বিদেশে পাঠাতে পারবে। এ জন্য আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করা যাবে, যেখানে প্রয়োজনীয় অর্থ আগে থেকেই জমা করা থাকবে।

৪ দিন আগে

অবৈধ অভিবাসনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবৈধ অভিবাসনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রযুক্তিগত দক্ষতা ও ভাষাগত পারদর্শিতা অর্জনের পাশাপাশি নিয়মিত অভিবাসন প্রক্রিয়াকে অভিবাসনপ্রত্যাশীদের কাছে আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

৪ দিন আগে