logo
খবর

চট্টগ্রামে অটোরিকশায় পেট্রল বোমা হামলা, ২ যাত্রী দগ্ধ

সংবাদদাতা, চট্টগ্রাম২০ এপ্রিল ২০২৫
Copied!
চট্টগ্রামে অটোরিকশায় পেট্রল বোমা হামলা, ২ যাত্রী দগ্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার (২০ এপ্রিল) ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

হামলার কবলে পড়া সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ জামিল জানান, তারা রাউজান পৌরসভা থেকে কুতুবদিয়ায় মালেক শাহের মাজারে যাচ্ছিলেন। অটোরিকশায় তিন নারী, দুই পুরুষ ও দুই-আড়াই বছর বয়সী এক শিশু যাত্রী ছিল। ফজরের আজানের পরপর গাড়ি আতুরার ডিপো পেট্রল পাম্পের সামনে পৌঁছালে মুখোশ পরা দুর্বৃত্তরা পেট্রলবোমার মতো দুটি বোতল ছুড়ে মারে। একটি অটোরিকশার পেছনে পড়লে আগুন ধরে যায় এবং দুজন নারী যাত্রীর গায়ে আগুন লাগে। তিনি দ্রুত গাড়ির আগুন বোতলের পানি দিয়ে নিভিয়ে ফেলেন।

মোহাম্মদ জামিল আরও জানান, হামলাকারীরা সংখ্যায় তিনজন ছিল এবং তারা মোটরসাইকেলে এসে এ ঘটনা ঘটায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, ভোর ৫টার দিকে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা জানিয়েছেন, ওই দুই নারী দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৬ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৭ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে