logo
খবর

পোশাকশ্রমিক হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ মে ২০২৫
Copied!
পোশাকশ্রমিক হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সম্প্রতি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: প্রথম আলো

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে গুলিতে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

খবর প্রথম আলোর।

রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। শুনানিতে সেলিনা হায়াৎ আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান। রিমান্ড শুনানিকালে আদালতে সরকারপক্ষ ও অভিযুক্তপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। আদালতের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আদালতে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান, নারায়ণগঞ্জ বারের সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান, আওলাদ হোসেন, জাহিদুল হক, জিয়াউল ইসলাম, প্রদীপ ঘোষ, বিলকিস বেগম, শাহীন মাহমুদ, জসিম উদ্দিন, রুহুল আমিন, আবু ইশতিয়াকসহ ২৫ থেকে ৩০ জন আইনজীবী।
অপর দিকে সরকার পক্ষে ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুর রহমান।

সেলিনা হায়া আইভীর পক্ষের আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান আদালতে বলেন, ঘটনার সঙ্গে আইভীর কোনো সম্পৃক্ততা নেই। তিনি আন্দোলনে নিজে কোথাও উপস্থিত ছিলেন না। তিনি একজন জনপ্রিয় মেয়র, দল–মতনির্বিশেষ মানুষের জন্য কাজ করেছেন। তাঁকে হয়রানি করতে এ মামলায় রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা।

রিমান্ড শুনানিতে সরকারি কৌঁসুলি ফজলুর রহমান আদালতকে বলেন, আইভী শেখ হাসিনার নৌকার লোক। তাঁর প্ররোচনায় ছাত্র-জনতার ওপর হামলা হয়েছে।

৯ মে ভোরে শহরের দেওভোগের বাড়ি থেকে পুলিশ সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে তাঁকে গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর মিনারুলের ভাই নাজমুল হক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে