logo
খবর

এসএসসি পরীক্ষা শুরু, এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ

প্রতিবেদক, বিডিজেন১০ এপ্রিল ২০২৫
Copied!
এসএসসি পরীক্ষা শুরু, এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ
রাজধানী ঢাকার মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হয়েছে। আজ হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। ১৩ মে তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।

এ বছর সারা দেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। গত বছরের তুলনায় এবার প্রায় ১ লাখ পরীক্ষার্থী কমেছে।

এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে। শিক্ষা বোর্ডগুলোর তথ্যানুযায়ী, ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী অংশের জন্য ২৫ মিনিট বরাদ্দ থাকবে। আর ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় বরাদ্দ থাকবে ২ ঘণ্টা ৩৫ মিনিট।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কেন্দ্রে এলে রেজিস্টারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও দেরি হওয়ার কারণ উল্লেখ করতে হবে।

পরীক্ষা চলার ৩ ঘণ্টা পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। পরীক্ষা চলার সময় কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে পরীক্ষাসংশ্লিষ্ট নন, এমন কোনো ব্যক্তি চলাচল করতে পারবেন না।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা চলাকালে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ৩৪ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি—

১০ এপ্রিল: বাংলা প্রথম পত্র/সহজ বাংলা প্রথম পত্র

১৫ এপ্রিল: ইংরেজি প্রথম পত্র

১৭ এপ্রিল: ইংরেজি দ্বিতীয় পত্র

২১ এপ্রিল: গণিত

২২ এপ্রিল: ধর্ম (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা)

২৩ এপ্রিল: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

২৪ এপ্রিল: গার্হস্থ্যবিজ্ঞান/কৃষিশিক্ষা/সংগীত/আরবি/সংস্কৃত/পালি/শারীরিক শিক্ষা ও ক্রীড়া/চারু ও কারুকলা

২৭ এপ্রিল: পদার্থবিজ্ঞান/বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা/ফিন্যান্স ও ব্যাংকিং

২৯ এপ্রিল: রসায়ন (তত্ত্বীয়) /পৌরনীতি ও নাগরিকতা/ব্যবসায় উদ্যোগ

৩০ এপ্রিল: ভূগোল ও পরিবেশ

৪ মে: বিজ্ঞান/উচ্চতর গণিত (তত্ত্বীয়)

৬ মে: জীববিজ্ঞান/অর্থনীতি

৭ মে: হিসাববিজ্ঞান

৮ মে: বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১৩ মে: বাংলা প্রথম ২য় পত্র/সহজ বাংলা ২য় পত্র

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৭ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৭ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে